যমুনা নদীর বুকে নির্মিত দেশের বৃহৎ রেল সেতুতে শুরু হয়েছে ট্রায়াল ট্রেনের টেস্ট রান। আপ ও ডাউন লাইনে দুটি ট্রায়াল ট্রেনের মাধ্যমে শুরু হওয়া এ পরীক্ষামূলক রানওয়ে টেষ্ট চলবে আজ ও আগামিকাল।
মঙ্গলবার (২৬ নভেম্বর) সকালে নয়টা পঞ্চাশ মিনিটে একই সাথে সিরাজগঞ্জ প্রান্তের আপ ও টাঙ্গাইল প্রান্তের ডাউন লাইন থেকে টেস্ট রান শুরু হয়। সড়ক সেতুর ৪শ মিটার উজানে দেশের সর্ববৃহত রেলসেতুর নির্মান কাজ শেষে ট্রায়াল ট্রেনের টেস্ট রান শুরু হয়েছে। ৪.৮ কিলোমিটার দৈর্ঘের এই সেতুতে ঘন্টায় ১০ কিলোমিটার গতিতে আপ ও ডাউন লাইনে শুরু হওয়া টেস্ট রানের দ্বিতীয় দিনে সর্বোচ্চ গতিতে ট্রায়াল ট্রেন চলাচল করবে।
তিনি আরও জানান, ১৬ হাজার ৭৮০ কোটি টাকা ব্যায়ে ২০২০ সালে শেষে শুরু হওয়া রেলসেতুটিতে ২০২৫ এর জানুয়ারি থেকেই বানির্জিকভাবে রেল চলাচলের প্রস্তুতি রয়েছে।
এবিষয়ে, বঙ্গবন্ধু রেল সেতু’র প্রকল্প পরিচালক আবু ফাত্তাহ মো: মাসুদুর রহমান জানান, সড়ক সেতুর ৪শ মিটার উজানে দেশের সর্ববৃহত রেলসেতুর নির্মান কাজ শেষে ট্রায়াল ট্রেনের টেস্ট রান শুরু হয়েছে। ৪.৮ কিলোমিটার দৈর্ঘের এই সেতুতে ঘন্টায় ১০ কিলোমিটার গতিতে আপ ও ডাউন লাইনে শুরু হওয়া টেস্ট রানের দ্বিতীয় দিনে সর্বোচ্চ গতিতে ট্রায়াল ট্রেন চলাচল করবে আশা করছি।
বিজনেস বাংলাদেশ/ডিএস






















