০৭:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬

শাহ আমানতে দুবাইগামী যাত্রীর কাছে মিলল তিন কোটি টাকার সৌদি রিয়াল

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ২ কোটি ৯৯ লক্ষ ৪৮ হাজার ৭৫০ টাকা সমমূল্যের সৌদি রিয়ালসহ এক যাত্রীকে আটক করা হয়েছে।

দুলাল জমাদ্দার পাসপোর্ট নং: A01657786, শিবচর, মাদারীপুর। ওই ব্যক্তি বিদেশি মুদ্রা পাচার করতে ইউএস-বাংলা এয়ারলাইনসের ঢাকা-চট্টগ্রাম ফ্লাইট হয়ে দুবাইগামী কানেক্টিং ফ্লাইটে উঠার অপেক্ষায় ছিলেন। এ সময় সন্দেহজনক গতিবিধির কারণে ফ্লাইটের কর্তব্যরত ক্রুরা তাকে থামান। এরপর তল্লাশি করলে বৈদেশিক মুদ্রা পাওয়া যায়।

মঙ্গলবার (২৬ নভেম্বর) সকাল ৭টা ২০ মিনিটের ইউএস বাংলা বিএস-৩৪৩ ফ্লাইট থেকে ওই যাত্রীকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা ইব্রাহিম খলিল। তিনি জানান, ঢাকা-চট্টগ্রাম হয়ে দুবাইগামী কানেক্টিং ফ্লাইটের যাত্রী দুলাল জমাদ্দার থেকে ৯ লাখ ২১ হাজার ৫০০ সৌদি রিয়াল পাওয়া যায়, যা বাংলাদেশি টাকায় ২ কোটি ৯৯ লক্ষ ৪৮ হাজার ৭৫০ টাকার সমমূল্যের। আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য তার বিরুদ্ধে কাস্টমস আইনে মামলা করা হচ্ছে।

উক্ত যাত্রী পাচারের উদ্দেশ্যে বিপুল পরিমাণ বিদেশী মুদ্রা নিয়ে বিদেশে বর্হিগমনের চেষ্টা করায় তার সকল বৈদেশিক মুদ্রা বিমানবন্দর কাস্টমস কর্তৃক আটক হয়, যা সরকার কর্তৃক জব্দ হবে।

ইতোপূর্বে উক্ত যাত্রী ঢাকা বিমানবন্দর হতে সকাল ০৭:২০ ঘটিকায় ইউএস বাংলা এয়ারলাইনস এর দুবাইগামী আন্তর্জাতিক ফ্লাইট BS-343 (ঢাকা- চট্রগ্রাম- দুবাই) যোগে দুবাই গমনরত ছিলেন। বিমানের ভিতর তার গতিবিধি সন্দেহজনক হওয়ায় ইউএস বাংলা’র ক্রু গণ তাকে প্রাথমিকভাবে বিমান হতে অফলোড করে বেবিচক এর নিকট হস্তান্তর করে। এরপর বেবিচক বিষয়টি এনএসআই’কে জানালে এনএসআই কাস্টমস সহযোগে উক্ত যাত্রীকে আটকপূর্বক তার হাতব্যাগ স্কেনিং করে বিপুল পরিমাণ বিদেশী মুদ্রার সন্ধান পায়।

বিজনেস বাংলাদেশ/ডিএস

ট্যাগ :
জনপ্রিয়

সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

শাহ আমানতে দুবাইগামী যাত্রীর কাছে মিলল তিন কোটি টাকার সৌদি রিয়াল

প্রকাশিত : ০৪:৪৮:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪