০৭:১২ পূর্বাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬

সীতাকুণ্ডে আবুল খায়ের স্টিলের ছিনতাই হওয়া ট্রাক উদ্ধার

চট্টগ্রামের ইস্পাত শিল্প প্রতিষ্ঠান আবুল খায়ের স্টিল মিলের আমদানীকৃত লোহার স্ক্র্যাপবাহী ট্রাক ছিনতাই হওয়ার পর বায়েজিদ স্টিল মিল থেকে উদ্ধার করেছে পুলিশ। এঘটনায় দুজনকে আটক করা হয়েছে।

জানা যায়, সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নের মদনহাট এলাকায় আবুল খায়ের স্টিল মেল্টিং লিমিটেড ফ্যাক্টরীর রড তৈরীর কাঁচামাল আমদানীকৃত লোহার স্ক্র্যাপ বহনকারী বিসমিল্লাহ ট্রান্সপোর্টের মালিকানাধীন একটি ট্রাক বন্দর থেকে ফ্যাক্টরীতে যাওয়ার পথে মদনহাট বাজারে ট্রাকের চালককে জীম্মি করে ডাকাত দল ট্রাকটি ছিনতাই করে। ট্রাক ছিনতাইয়ের ঘটনা মিল কর্তৃপক্ষকে জানানোর পর সীতাকুণ্ড থানার পুলিশ ও মিলের স্কর্ট টিম ট্র্যাকারের মাধ্যমে ট্রাকটির লোকেশন ট্র্যাক করলে নাসিরাবাদ বায়েজীদ স্টিল ফ্যাক্টরীর ভেতরে গাড়ীর অবস্থান পাওয়া যায়। পরে বায়েজিদ থানা পুলিশের সাহায্যে বায়েজিদ স্টিল ফ্যাক্টরী স্ক্র্যাপ আনলোডিং পয়েন্ট থেকে মাল বোঝাই ট্রাকটি উদ্ধার করা হয়।

জানতে চাইলে আবুল খায়ের স্টিলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইমরুল কাদের বলেন, কারখানার পণ্য বোঝাই গাড়ীটি রাতে ছিন্তায় হয়। এতে প্রায় ৮ লক্ষ টাকার ইস্পাত শিল্পের কাঁচামাল ছিলো। এবিষয়ে বিসমিল্লাহ ট্রাক এজেন্সির মালিক বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন।

সীতাকুণ্ড মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, ছিনতাইয়ের সাথে জড়িত দুজনকে আটক করে পুলিশ। বর্তমানে স্ক্র্যাপসহ ট্রাকটি এবং আটককৃত দুজন সীতাকুণ্ড থানা পুলিশের হেফাজতে রয়েছে। এ ব্যাপারে গত বুধবার রাতে থানায় মামলা দায়ের হয়েছে ।

ডিএস//..

ট্যাগ :
জনপ্রিয়

সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

সীতাকুণ্ডে আবুল খায়ের স্টিলের ছিনতাই হওয়া ট্রাক উদ্ধার

প্রকাশিত : ০৬:৩৪:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪