০৬:০৫ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬

আইনজীবী আলিফ হত্যা ও ইসকনকে নিষিদ্ধের দাবীতে সীতাকুণ্ডে বিক্ষোভ মিছিল 

চট্টগ্রাম আদালতের আইন কর্মকর্তা ও আইনজীবী সাইফুল ইসলাম আলিফ উগ্র হিন্দুত্ববাদী সংগঠন ইসকন কর্তৃক নৃশংসভাবে হত্যার প্রতিবাদে ও হত্যাকারীদের ফাঁসি এবং ইসকনকে নিষিদ্ধের দাবীতে বিক্ষোভ মিছিল করেছে চট্টগ্রামের সীতাকুণ্ডের বৈষম্যবিরোধী ছাত্রসমাজ ও সর্বস্তরের মুসলিম উম্মাহ। এসময় বিক্ষোভকারীরা ইসকন সংগঠনকে নিষিদ্ধসহ হত্যাকারীদের ফাঁসির দাবী জানান।

শুক্রবার (২৯ নভেম্বর) বাদে জুমা বিক্ষোভ মিছিলটি সীতাকুণ্ড কামিল এম.এ মাদ্রাসার সামনে থেকে শুরু হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পদক্ষিণ করে কলেজ রোডের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

এসময় বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের সাবেক আমীর তৌহিদুল হক চৌধুরী।

তিনি বলেন, আমাদের এই প্রতিবাদ হিন্দু ভাইদের বিরুদ্ধে নয়। আমরা একে অপরের ভাই। আমাদের এই প্রতিবাদ হচ্ছে উগ্রবাদী ও জঙ্গী সংগঠন ইসকনের বিরুদ্ধে। যারা আমার মুসলিম ভাইকে দিনে দুপুরে জবাই করে হত্যা করেছে এবং মুসলমাদের মসজিদে হামলা চালিয়েছে। অবিলম্বে এই সন্ত্রাসীদের আইনের আওতায় এনে ফাঁসি দিতে হবে এবং এই জঙ্গী সংগঠন ইসকনকে নিষিদ্ধ করতে হবে।

অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন, সীতাকুণ্ড উপজেলা ছাত্র প্রতিনিধি আব্দুল্লাহ আল ইমরান, মোঃ আসাদ, মোঃ নাফিস হাসান।

এসময় বিক্ষোভ মিছিলে শত শত ধর্মপ্রাণ মুসলিম উম্মাহ অংশ গ্রহণ করে এ নারকীয় হত্যা এবং মসজিদে তাণ্ডব চালানোর প্রতিবাদ জানান।

ডিএস///

ট্যাগ :
জনপ্রিয়

কঠোর নজরদারিতে নওগাঁয় এসএসসি পরীক্ষা, অনুপস্থিত শতাধিক, বহিষ্কার ১

আইনজীবী আলিফ হত্যা ও ইসকনকে নিষিদ্ধের দাবীতে সীতাকুণ্ডে বিক্ষোভ মিছিল 

প্রকাশিত : ০৫:৪৩:৩১ অপরাহ্ন, শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪