০১:৪০ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬

শেরপুরে অবৈধ বালু উত্তোলনে বাঁধা দেওয়ায় বালু লুটপাটকারীদের হামলায় আহত-২!

শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলাতে অবৈধ বালু উত্তোলনে বাঁধা দেওয়ায় বালু লুটপাটকারিদের হামলায় ২ আহত হয়েছে। রোববার ১ডিসেম্বর সকালে উপজেলার কাংশা ইউনিয়নের গান্দিগাঁও দরবেশ তলায় ও ঘটনা ঘটে।

আহতরা হলেন গান্দিগাঁও গ্রামের শামসুল হকের ছেলে মোন্নাফ আলী (৫০) ও মোন্নাফ আলীর ছেলে নুর জালাল (২৪)।

আহতদের ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এলাকাবাসীর সূত্রে জানা যায়, একই গ্রামের কামরুল, ধলা, কমল,আইদুল, আব্দুল, হানিফ, আয়না বেগম,দোলনা,ইমান আলীসহ আরো অনেকেই কালঘোষা নদীর গান্দিগাঁও দরবেশ তলা এলাকা থেকে অবৈধভাবে বালু লুটপাট চালিয়ে আসছে।

এতে আশপাশের এলাকার ঘরবাড়ি হুমকির সম্মুখীন হওয়ার পাশাপাশি ফসলি জমি নদী ভাঙ্গনের কবলে পড়ে। রোববার সকাল ৯ টায় মোন্নাফ আলী এ ঘটনার প্রতিবাদ করতে গেলে অবৈধ বালু লুটপাটকারিরা তার উপর হামলা করে।

এসময় মোন্নাফ আলীর ছেলে নুর জালাল হামলাকারীদের হাত থেকে রক্ষা করতে গেলে অবৈধ বালু লুটপাটকারিরা তাকেও পিটিয়ে আহত করে।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। যে কোন মুহূর্তে আবার সংঘর্ষের আশংকা করছেন স্থানীয়রা।

এ ব্যাপারে নুর জালাল বাদী হয়ে ৭ জনকে আসামী করে ঝিনাইগাতী থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। থানার অফিসার ইনচার্জ মোঃ আল আমিন অভিযোগ পাওয়ার ঘটনাটি নিশ্চিত করে বলেন, এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

বিজনেস বাংলাদেশ/ডিএস

ট্যাগ :
জনপ্রিয়

শেরপুরে অবৈধ বালু উত্তোলনে বাঁধা দেওয়ায় বালু লুটপাটকারীদের হামলায় আহত-২!

প্রকাশিত : ০৫:৫৪:৩২ অপরাহ্ন, রবিবার, ১ ডিসেম্বর ২০২৪