০১:১৫ পূর্বাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬

চট্টগ্রাম মহানগরের বিএনপির ১৫ থানা ও ৪৩ ওয়ার্ড কমিটি বিলুপ্ত

চট্টগ্রাম মহানগরের মেয়াদোত্তীর্ণ হওয়ায় মহানগরের ১৫টি থানা ও ৪৩টি ওয়ার্ড কমিটি বিলুপ্ত করেছে চট্টগ্রাম মহানগর বিএনপি।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) সকালে ইস্পাহানি মোড় রিচেস্ট অফ ফি টেস্ট স্টপ রেস্টুরেন্টে রেস্টুরেন্টে  আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ।

সংবাদ সম্মেলনে তিনি জানান, মহানগর বিএনপির সাংগঠনিক কার্যক্রম ঢেলে সাজানোর লক্ষ্যে গত ৭ জুলাই দুই সদস্য বিশিষ্ট কমিটি এবং পরবর্তীতে ৪ নভেম্বর ৫৩ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। দেশের এই ক্রান্তিকালে বিএনপির তৃণমূল নেতাকর্মীদের সুসংগঠিত করার জন্য মেয়াদোত্তীর্ণ ১৫ টি থানা ও ৪৩ টি ওয়ার্ডের বিএনপির কমিটি বিলুপ্ত করা হয়েছে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এরশাদ উল্লাহ বলেন, ‘চট্টগ্রাম মহানগর বিএনপির সাংগঠনিক কার্যক্রম ঢেলে সাজানোর লক্ষ্যে গত ৭ জুলাই আমাকে আহ্বায়ক এবং নাজিমুর রহমানকে সদস্যসচিব করে দুই সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এরপর ৪ নভেম্বর ৫৩ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠন করা হয়। চট্টগ্রাম মহানগরে মেয়াদোত্তীর্ণ ১৫টি থানা ও ৪৩ টি ওয়ার্ডের বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করছি। দ্রুত বিলুপ্ত ঘোষিত থানা ও ওয়ার্ডের কমিটি আন্দোলনে ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের নিয়ে কমিটি গঠন করা হবে।’

এদিকে, ভারতের ত্রিপুরায় বাংলাদেশ হাইকমিশনে হামলা এবং জাতীয় পতাকা অবমাননার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এই বিএনপি নেতা বলেন, ‘বাংলাদেশ একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র। পতিত ফ্যাসিবাদের মূল হোতাদের আশ্রয়-প্রশ্রয় দিয়ে এবং বাংলাদেশকে অস্থিতিশীল করে ঘোলা পানিতে মাছ শিকারের ষড়যন্ত্রের অপচেষ্টা রুখে দিতে দিতে হবে।’

উল্লেখ্য, সর্বপ্রথম মহান স্বাধীনতার যুদ্ধে শহীদদের এবং ২০২৪ এর জুলাই আগস্ট বিপ্লবের বীর শহীদদের আত্মার মাগফেরাত কামনা ও মহান স্বাধীনতার ঘোষক বহু দলীয় গণতন্ত্রের প্রবক্তা আধুনিক বাংলাদেশের রূপকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে স্মরণ করেছেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সমন্বয়ক মাহবুবের রহমান শামীম, চট্টগ্রাম মহানগর মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান, সহ সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ হারুন, যুগ্ম আহবায়ক মোহাম্মদ মিয়া ভোলা, আলহাজ্ব এম এ আজিজ, এড: আবদুস সাত্তার, সৈয়দ আজম উদ্দিন, এস এম সাইফুল, কাজী বেলাল উদ্দিন, সফিকুর রহমান স্বপন, হারুন জামান, নিয়াজ মো. খান, শাহ আলম, আর ইউ চৌধুরী শাহীন, শওকত আজম খাজা (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত), ইয়াছিন চৌধুরী লিটন, আহমেদুল আলম চৌধুরী রাসেল, শিহাব উদ্দিন মুবিন (প্রচারের দায়িত্ব প্রাপ্ত), মন্জুর আলম মন্জু সহ প্রমুখ নেতৃবৃন্দ।

বিজনেস বাংলাদেশ/ডিএস

ট্যাগ :
জনপ্রিয়

সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

চট্টগ্রাম মহানগরের বিএনপির ১৫ থানা ও ৪৩ ওয়ার্ড কমিটি বিলুপ্ত

প্রকাশিত : ০৫:১৪:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০২৪