ব্রাহ্মণবাড়ীয়ার আশুগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে পিস্তল ও দেশীয় বিভিন্ন ধরনের অস্ত্রসহ তিন ডাকাতকে গ্রেফতার করেছে আশুগঞ্জ থানা পুলিশ।
(৬ডিসেম্বর) শুক্রবার গভীর রাতে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের মেঘনা তীরবর্তী পরিত্যক্ত একটি ব্রিকফিল্ডের কাছে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো- উপজেলার দূর্গাপুর গ্রামের মুছা মিয়া (৪৪), একই এলাকার মোঃ হুমায়ূন (৪৫) ও বাহাদুরপুর গ্রামের মোঃ হাশেম মিয়া (৪২)। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলেও জানা যায়। তাদের হেফাজত থেকে ১ টি কাঠের হাতলযুক্ত পুরাতন রিভলবার, ৩ টি রিভলবারের বুলেটসহ দেশীয় অনেক অস্ত্র-শস্ত্র উদ্ধার করা হয়।
আশুগঞ্জ থায়ার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ বিল্লাল হোসেন ঘটনার তথ্য নিশ্চিত করে জানান,এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
ডিএস../






















