০২:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬

সীতাকুণ্ডে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে আসলাম চৌধুরীর আর্থিক সহায়তা প্রদান

চট্টগ্রামের সীতাকুণ্ডে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ছয়টি পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান করলেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা অধ্যাপক লায়ন মোঃ আসলাম চৌধুরী এফসিএ।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দুপুরে উপজেলার ২নং বারৈয়াঢালা ইউনিয়নের পশ্চিম লালানগরস্থ ঈমান আলী মৌলভীর বাড়ীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ছয়টি পরিবারকে দেখতে যান আসলাম চৌধুরী। এসময় তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়ে বলেন, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ পরিবারগুলো আজ অসহায়, তাদের সব হারিয়ে দিশেহারা। আমরা সবাই যে যার অবস্থান থেকে সহযোগীতার হাত বাড়িয়ে তাদের পাশে দাঁড়াতে পারি। আমি সরকার এবং এলাকার বিত্তবানদের প্রতি অনুরোধ করবো যাতে সবাই তাদের বাড়ী ঘর নির্মাণে এগিয়ে আসেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন, সীতাকুণ্ড উপজেলা বিএনপির আহ্বায়ক ডাঃ কমল কদর, পৌরসভা বিএনপির আহ্বায়ক জাকির হোসেন, সদস্য সচিব সালেহ আহমেদ সলু, বিএনপি নেতা জহুরুল আলম জহুর, চট্টগ্রাম উত্তর জেলা সেচ্ছাসেবকদলের আহবায়ক মোঃ মোরসালিন, চট্টগ্রাম উত্তর জেলা কৃষকদলের সভাপতি বদিউল আলম বদরুল, রবিউল হক, বারৈয়াঢালা ইউনিয়ন বিএনপির সভাপতি জাফর আহমেদ, সাধারণ সম্পাদক আলাউদ্দিন মাসুম, সীতাকুণ্ড উপজেলা ছাত্রদলের আহবায়ক কাজী সেলিম, সদস্য সচিব কোরবান আলী সাহেদ, সৈয়দপুর ইউনিয়ন বিএনপির সভাপতি কাজী এনামুল বারী, সাধারণ সম্পাদক মোঃ আলাউদ্দিন, সৈয়দপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মনসন আলী, সহ-সভাপতি মহসিন, পশ্চিম বাকখালী ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ আনোয়ার হোসেনসহ উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড বিএনপির ও সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

ডিএস//

ট্যাগ :
জনপ্রিয়

সীতাকুণ্ডে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে আসলাম চৌধুরীর আর্থিক সহায়তা প্রদান

প্রকাশিত : ০৬:০৪:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪