০১:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬

সাতকানিয়ায় শীর্ষ সন্ত্রাসী ফারুক কে গ্রেফতার করেছে পুলিশ

ছবির ক্যাপশান:-সাতকানিয়ায় ধৃত ফারুক।

সাতকানিয়ার শীর্ষ সন্ত্রাসী মোহাম্মদ ফারুক প্রকাশ ডাকাত ফারুককে গ্রেপ্তার করেছে সাতকানিয়া থানা পুলিশ। শুক্রবার ভোর রাতে সাতকানিয়া উপজেলার জনার কেঁওচিয়া গ্রামের সামিয়ার পাড়া এলাকায় বিশেষ টিম অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তফা কামাল খাঁন বিষয়টি নিশ্চিত করেছেন। ফারুক সামিয়ার পাড়া এলাকার মোঃ সোলায়মান প্রকাশ নেতা সোলাইমানের পুত্র।

সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত ফারুকের বিরুদ্ধে সাতকানিয়া থানায় একাধিক মামলা রয়েছে। গত ৪ আগস্ট কেরানীহাটে কোটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে উপর সরাসরি হামলার সাথে জড়িত ছিল ফারুক। এছাড়া গত ২০১৮ সালে জাতীয় সংসদ নির্বাচনের সময় পিতা কর্ণেল (অবঃ) অলি আহমদ বীর বিক্রমের পক্ষে নির্বাচণী প্রচারনাকালে উপজেলার কেওচিয়া এলাকায় প্রফেসর ওমর ফারুক সানি ও এলডিপির নেতাকর্মীদের উপর হামলার নেতৃত্ব দিয়েছিল এই ফারুক।

সাতকানিয়া থানায় অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মোস্তাফা কামাল খাঁন বলেন, একাধিক মামলার আসামী, সাতকানিয়ার শীর্ষ সন্ত্রাসী ফারুককে ধরার জন্য থানার বিশেষ টিম দীর্ঘদিন থেকে কাজ করছিল। সর্বশেষ শুক্রবার ভোর রাতে তাকে নিজ বাড়ি এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

ডিএস//

ট্যাগ :
জনপ্রিয়

পোস্টাল ব্যালটে ভোট দিয়েছেন ৫ লাখের বেশি প্রবাসী

সাতকানিয়ায় শীর্ষ সন্ত্রাসী ফারুক কে গ্রেফতার করেছে পুলিশ

প্রকাশিত : ০৪:২৫:৫৫ অপরাহ্ন, শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪