চরফ্যাশন উপজেলা ইসলামিক ফাউন্ডেশন এর মহান বিজয় দিবসে বিজয় দিবসের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভা, কোরআন খতম ও দোয়া মুনাজাত অনুষ্ঠিত হয়। সোমবার(১৬ ডিসেম্বর) সকাল ১০ টায় উপজেলা মডেল মসজিদ মিলনায়তনে উক্ত সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপজেলা ফিল্ড সুপার ভাইজার আমিনুল ইকরাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চরফ্যাশন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব মোতাহার হোসেন আলমগীর মালতিয়া, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মাওলানা মোঃ রফিকুল ইসলাম আসলামী। মডেল কেয়ারটেকার মাওলানা মোঃ ইসমাঈল হোসেন দৈনিক ভোলা টাইমস পত্রিকার স্টাফ রিপোর্টার মোঃ সিরাজুল ইসলামসহ শিক্ষকবৃন্দ।
বক্তারা বলেন, স্বাধীনতা ও জুলাই আগষ্ট মাসে যে যুদ্ধ হয়েছে, যারা জীবন দিয়েছে এবং পঙ্গুত্ববরণ করেছে দেশের ইতিহাসে তারা স্বরণীয় হয়ে থাকবে। আমরা তাদের কে ভূলবো না।
অনুষ্ঠান শেষে মুনাজাত পরিচালনা করেন মডেল মসজিদের খতিব মাওলানা মোঃ সালাহউদ্দিন।
ডিএস//






















