০৯:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬

কুড়িগ্রামে সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যদের কমিটি গঠন

কুড়িগ্রামে সশস্ত্র অবসরপ্রাপ্ত সদস্যদের আলোচনা সভা ও তিন বাহিনীর সদস্যদের নিয়ে কমিটি গঠিত হয়েছে। রিটায়ার্ড আমর্ড ফোর্সেস ওয়েলফেয়ার সোসাইটি(রাওস) বাংলাদেশ এর আয়োজনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার(১৭ ডিসেম্বর) সকাল ১১ টায় কুড়িগ্রাম অভিনন্দন কনভেনশন সেন্টারের হলরুমে এই আলোচনা সভা হয়েছে। পরে জেলার বিমান, নৌ ও সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যদের নিয়ে ঐক্য ও পারস্পরিক সু-সম্পর্কের মাধ্যমে কার্যকর যোগাযোগ ও সমন্বয় সাধনের জন্য একটি কমিটি গঠিত হয়।

সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন গোলাম হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট মো. শাহিনুল ইসলাম। আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সিনিয়র ওয়ারেন্ট ও রাওস এর কেন্দ্রীয় কমিটির সভাপতি অফিসার কাজী শফিউর বাশার, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. ইউসুফ আলী ও ওয়ারেন্ট অফিসার আবদুল বাতেন সরকার।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিমান বাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট মো. এরশাদুল হক।

রিটায়ার্ড আমর্ড ফোর্সেস ওয়েলফেয়ার সোসাইটি(রাওস) এর সশস্ত্র অবসরপ্রাপ্ত সদস্যদের নিয়ে সদ্য গঠিত জেলা কমিটির সভাপতি হিসাবে বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত ওয়ারেন্ট অফিসার (ক্লার্ক) মো. আব্দুল বাতেন সরকারকে সভাপতি ও অবসরপ্রাপ্ত সার্জেন্ট মো. শাহিনুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

বিজনেস বাংলাদেশ/ডিএস

ট্যাগ :
জনপ্রিয়

গুরুদাসপুর-বড়াইগ্রামে পরিবর্তনের রূপকার: ধানের শীষের প্রার্থী আব্দুল আজিজকে ঘিরে গণজোয়ার

কুড়িগ্রামে সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যদের কমিটি গঠন

প্রকাশিত : ০৫:৫৯:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০২৪