পাবনায় যাত্রীবাহী বাসের সঙ্গে অটোভ্যান গাড়ির সংঘর্ষে ভ্যানচালক শিপন (২২) নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত আরো ১০ জন বাসযাত্রী। বুধবার (১৮ ডিসেম্বর) সকালে ঢাকা-পাবনা মহাসড়কে পাবনা সদর উপজেলার জালালপুর ক্যাডেট কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।নিহত ভ্যানচালক শিপন রাজাপুর এলাকার ওয়াজ আলির ছেলে।
মাধপুর হাইওয়ে পুলিশ জানায়, হানিফ পরিবহন নামের যাত্রীবাহী একটি বাস ঢাকা অভিমুখে যাচ্ছিল। এ সময় ইঞ্জিনচালিত ভ্যানগাড়ির সংঘর্ষে ভ্যানচালক ঘটনাস্থলেই প্রাণ হারান। এছাড়া বাসটি নিয়ন্ত্র হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে। এঘটনায় আরো ১০ যাত্রী আহত হয়েছেন বলেও জানায় পুলিশ।
মাধপুর হাইওয়ে পুলিশের ওসি মোস্তাফিজুর রহমান জানান, ঘটনার পরপরই মাধপুর হাইওয়ে পুলিশ ও সদর থানাপুলিশ উদ্ধার অভিযান পরিচালনা করে। আহতদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নেয়া হয়েছে।
বিজনেস বাংলাদেশ/ডিএস










