০৪:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

৬২ জন পুলিশ বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা দিলো ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ

১৯৭১ সালে মহান স্বাধীনতা যুদ্ধে বীর দর্পে সাহসী ভূমিকা পালনকারী পুলিশ সদস্যদের আত্নত্যাগ, অসম সাহসীকতা ও গুরুত্বপূর্ণ অবদানকে স্মরণ করার লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়া জেলায় বসবাসরত পুলিশ মুক্তিযোদ্ধাগণকে সংবর্ধনা দিয়ে সম্মানিত করেছে ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ।

(১৮ ডিসেম্বর )বুধবার দুপুর ১২ টায় ব্রাহ্মণবাড়িয়া জেলার পুলিশ সুপার মোঃ জাবেদুর রহমান (অতিরিক্ত ডি আই জি পদে পদোন্নতিপ্রাপ্ত) এর সভাপতিত্বে জেলা পুলিশ লাইন্সের ড্রিলসেডে “পুলিশ বীর মুক্তিযোদ্ধা সংবর্ধনা’’ শীর্ষক এক অনুষ্ঠানের মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়া জেলায় জন্মগ্রহণকারী ৬২ জন পুলিশ বীর মুক্তিযোদ্ধার হাতে বিশেষ সম্মাননা প্রদান করে এ সম্মাননা জানানো হয়।

অনুষ্ঠানকে কেন্দ্র করে জেলার বিভিন্ন এলাকা থেকে পুলিশ বীর মুক্তিযোদ্ধারা এসে অনুষ্ঠানে যোগ দেন এবং বিশেষ সম্মাননা ক্রেস্ট গ্রহণ করেন।

এসময় অনুষ্ঠানে জেলা পুলিশের উর্ধতন কর্মকর্তাসহ পুলিশের আরও অন্যান্য কর্মকর্তারা উপস্থিত থেকে অনুষ্ঠানকে আরও অর্থবহ করে তোলেন।

বিজনেস বাংলাদেশ/ডিএস

ট্যাগ :
জনপ্রিয়

আড়ায় ওড়না ঝুলিয়ে শিশুকে ফাঁস দেওয়ার চেষ্টা, ভিডিও ছড়িয়ে পড়ার পর মা আটক

৬২ জন পুলিশ বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা দিলো ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ

প্রকাশিত : ০৫:৩৫:৫১ অপরাহ্ন, বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪