০৬:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬

শেরপুরে আসন্ন বড়দিন উপলক্ষ্যে খ্রিস্টান ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

খ্রিস্টান ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব ‘‘ বড়দিন -২০২৪’’ উদযাপন উপলক্ষ্যে শেরপুর জেলার খ্রিস্টান ধর্মাবলম্বীদের সাথে নিরাপত্তা ও সার্বিক আইন-শৃঙ্খলা সংক্রান্ত এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর ) সকালে পুলিশ সুপারের কার্যালয়ে সম্মেলন কক্ষে পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম এর সভাপতিত্বে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় ২৫ ডিসেম্বর ‘বড়দিন-২০২৪’ উদযাপন উপলক্ষে জেলায় নিছিদ্র নিরাপত্তা ব্যবস্থার মাধ্যমে সম্পন্ন করার জেলা পুলিশ কর্তৃক গৃহীত নিরাপত্তা পরিকল্পনা সম্পর্কে উপস্থিত সকলকে অবহিত করেন। শেরপুর জেলার গির্জাসমূহের নিরাপত্তা জোরদার করা সহ বড়দিন উদযাপন কমিটির করণীয় বর্জনীয় সংক্রান্তে বিভিন্ন বিষয় দিকনির্দেশনা প্রদান করেন।

সভায় বাংলাদেশ খ্রিস্টান এসোসিয়েশনের নেতৃবৃন্দ আসন্ন ‘বড়দিন-২০২৪’ ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপন সম্পন্ন করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ বিভিন্ন মতামত তুলে ধরেন।

সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ মিজানুর রহমান ভূঁঞা, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) শাহ শিবলী সাদিক, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ আবদুল করিম, ডিডি এনএসআই মোঃ বশীর উদ্দিন সহ শেরপুর জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ ও বাংলাদেশ খ্রিস্টান এসোসিয়েশন শেরপুর জেলা শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ডিএস//

ট্যাগ :
জনপ্রিয়

গুরুদাসপুর-বড়াইগ্রামে পরিবর্তনের রূপকার: ধানের শীষের প্রার্থী আব্দুল আজিজকে ঘিরে গণজোয়ার

শেরপুরে আসন্ন বড়দিন উপলক্ষ্যে খ্রিস্টান ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রকাশিত : ০৫:৫২:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪