চট্টগ্রামের সাতকানিয়া কেরানী হাট নিউ মার্কেট ব্যবসায়ী সমবায় সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
(১৯ ডিসেম্বর)বৃহস্পতিবার দক্ষিণ চট্টগ্রামের ব্যবসায়ীক প্রান কেন্দ্র কেরানীহাটে উৎসবমুখর পরিবেশে কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুষ্ঠুভাবে এ নির্বাচন সম্পন্ন হয়েছে। উক্ত নির্বাচনে ৩৩৭ জন ভোটার অংশ নেয়। সকাল নয়টা থেকে শুরু হয়ে ভোট গ্রহন চলে বিকেল চারটা পর্যন্ত।
নির্বাচনে সভাপতি পদে ১৯৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন শহর মুল্লুক রাশেদ,সহ- সভাপতি পদে ২১৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন রাজ্জাক মাস্টার, সাধারণ সম্পাদক পদে ১৩৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন নাজিম উদ্দীন, অর্থ সম্পাদক পদে ২৩৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন কামাল উদ্দিন,সাংগঠনিক সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন কাইছার হামিদ,তথ্য প্রযুক্তি সম্পাদক পদে ১৭৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন সাংবাদিক নুরুল ইসলাম সবুজ, ধর্ম ও ক্রীড়া সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন রাকিব উদ্দিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন আহমদ নবী।এছাড়া পরিচালক পদে বিজয়ী হয়েছেন মোহাম্মদ সোহেল, শাহরিয়া কামাল হৃদয়, সাহাব উদ্দিন ও সোহেল।
ভোট গণনা শেষে সাতকানিয়া প্রধান নির্বাচন কমিশনার অসিম কান্তি দে, সহকারী নির্বাচন কমিশনার মো: গিয়াস উদ্দিন এবং জাহেদুল ইসলাম ফলাফল ঘোষণা করেন। সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করতে সাতকানিয়া থানার এস আই রায়হানের নেতৃত্বে ১০ জনের একটি টিম ও ৮ জন আনসার বাহিনীর সদস্য সার্বিক সহযোগিতা করেন।
বিজনেস বাংলাদেশ./ডিএস






















