ফেনী জেলার সুযোগ্য পুলিশ সুপার হাবিবুর রহমান এর সার্বিক দিকনির্দেশনায়, দাগনভূঞা থানা অফিসার ইনচার্জ(ওসি) লুৎফর রহমানের সঠিক তত্বাবধানে ৫ নং ইয়াকুব পুর বিট অফিসার এসআই সহিদ আলম ও সহকারী বিট অফিসার এএসআই মোস্তফা নুর এবং সংগীয় ফোসসহ ২৭ ডিসেম্বর দিবাগত রাতে দাগনভূঞা (ফেনী) উপজেলার ৫ নং ইয়াকুব পুরে,বিশেষ অভিযান পরিচালনা করে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ জন মাদক কারবারীকে গ্রেফতার করতে সক্ষম হয় দাগনভুঞা থানা পুলিশ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে এএসআই মোস্তফা নুর জানান, পুলিশ সুপার ফেনীর সার্বিক দিক নির্দেশনায়, দাগনভূঞা থানা অফিসার ইনচার্জ এর তত্বাবধানে গোপন সংবাদের ভিত্তিতে আমরা ৫ নং ইয়াকুব পুরে অভিযান চালিয়ে ৪০০ পিস ইয়াবা সহ ২ জন কে আটক করি।
গ্রেফতারকৃত আসামীরা হলেন রেজাউল হক@প্রকাশ মামুন (৩৪)মিজানুর রহমান (৩৫)দুইজনে একই এলাকার বাসীন্দা।গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করে জেল হাজতে প্রেরন করা হয়েছে।
বিজনেস বাংলাদেশ/ডিএস






















