সিরাজগঞ্জে ৪ ডাকাতকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। এসময় ডাকাতির কাজে ব্যবহৃত অস্ত্র ও মালামাল উদ্ধার করা হয়েছে।সিরাজগঞ্জ জেলা পুলিশ প্রেস সূত্রে জানা যায়, পুলিশ সুপারের সার্বিক দিক-নির্দেশনায় জেলা গোয়েন্দা পুলিশ গত বুধবার (২৫ ডিসেম্বর) বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানাধীন গোলচত্বরের উত্তর পার্শ্বে পাকা রাস্তার উপর চেকপোষ্ট বসিয়ে, তথ্য প্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে একটি সাদা মাইক্রোবাসসহ ডাকাতদের আটক করে।
গ্রেফতারকৃত হল, লিটন(৪২), থানা-সূবর্ণচর, জেলা-নোয়াখালী, দুলু মিয়া(৩৮), থানা-অষ্টগ্রাম, জেলা-কিশোরগঞ্জ, তৈয়ব আলী(৫০), থানা-কালকিনী, জেলা-মাদারীপুর, কাঞ্চন হাওলাদার(৩৫), থানা-কালকিনী, জেলা-মাদারীপুর
ডাকাতদের ব্যবহৃত রামদা, চাপাতি, রশি এবং ০৪টি অতিরিক্ত গাড়ীর নাম্বার প্লেট উদ্ধার করা হয়েছে।
গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে সার্বিক আইনানুগ প্রস্তুতি শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
বিজনেস বাংলাদেশ/ডিএস






















