০৯:১২ অপরাহ্ন, সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬

ভুয়া র্যাব পরিচয়ে ২৮ টাকা লুট করা সেই ১১ ডাকাত আটক, টাকা ও ডাকাতির মালামাল উদ্ধার

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ডাচ্ বাংলা এজেন্ট ব্যাংকের ২৮ লাখ ৫৫ হাজার-টাকা লুঠের ঘটনা ১৮ দিনেই উদঘাটন । এসময় ১১ ডাকাতসহ টাকা ও ডাকাতির মালামাল উদ্ধার করেছে সিরাজগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ।

সিরাজগঞ্জ পুলিশ সুপারের প্রেস সূত্রে জানা যায়, সিরাজগঞ্জ পুলিশ সুপার ফারুক হোসেন এই ঘটনার জচৌকস টিম গঠন করেন। এতে একটি চৌকস টিম তথ্য প্রযুক্তি ও নিখুঁত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঘটনার সহিত জড়িত ডাকাতদের সনাক্ত করেন , এসময় ঢাকা, গাজীপুর, নাটোরসহ সিরাজগঞ্জ জেলার বিভিন্ন থানা এলাকায় নিদ্রাহীন, বিরামহীন ও নিরবিচ্ছিন্ন অভিযান পরিচালনা করে ঘটনায় জড়িত ১১ ডাকাতকে আটক করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, ১। মোঃ জীবন পারভেজ রেজা(৪৭), থানা-শাহজাদপুর, জেলা-সিরাজগঞ্জ, ২। বাচ্চু মিয়া(৪৭), থানা-শাহজাদপুর, জেলা-সিরাজগঞ্জ, ৩। রবিউল করিম(৪৫), থানা-শাহজাদপুর, জেলা-সিরাজগঞ্জ, ৪। আফজাল মিয়া উজ্জল(৪০), থানা-রাজনগর, জেলা-মৌলভীবাজার, ৫। জয়(৪০), থানা-নলছিড়ি, জেলা-ঝালকাঠি, ৬। সুমন মিয়া(৪০), থানা-মতলব উত্তর, জেলা-চাঁদপুর, ৭। সুমন (৪৭), থানা-শ্রীরবদী, জেলা-শেরপুর, ৮।শাহাদাত হোসেন(৫৫), থানা-মঠবাড়ীয়া, জেলা-পিরোজপুর, ৯। আপেল(৩৬), থানা-আক্কেলপুর, জেলা-জয়পুরহাট, ১০। শহিদুল ইসলাম(৪৪), থানা-চাটমোহর, জেলা-পাবনা, ১১। মোস্তফা কামাল @ জয়(৪৭), থানা-ফরিদগঞ্জ, জেলা-চাঁদপুরকে গ্রেফতার করতে সক্ষম হয়।

উদ্ধারকৃত আলামতঃ মাইক্রোবাস, মোটরসাইকেল, হ্যান্ডকাপ , ডাকাতদের ব্যবহৃত র্যা বের কটি, অকিটকি , ১৭ টি মোবাইল, ০১টি খেলনা পিস্তল উদ্ধার ‌গ্রেফতারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় , র্যা ব ও ডিবি পুলিশের পরিচয় দিয়ে তারা দেশের বিভিন্ন স্থানে ডাকাতি করে। তাদের নিয়মিত ডাকাতি কার্যক্রমের অংশ হিসেবে গত ১২ ডিসেম্বর তারিখে সকাল হতে উল্লাপাড়া থানা এলাকায় অবস্থান করে। গ্রেফতারকৃত ডাকাত মোঃ রবিউল করিম শাহজাদপুর ডাচ্ বাংলা এজেন্ট ব্যাংকিং এ চাকুরি করে। তার দেয়া তথ্য মতে অন্যান্য ডাকাতগণ উল্লাপাড়া থানাধীন মেসার্স মীর ট্যাভেলস্ নামক ডাচ্ বাংলা এজেন্ট ব্যাংকে টার্গেট করে এবং ০২ জন ডাকাত মোটরসাইকেসহ ব্যাংকের আশেপাশে অবস্থান করে।

ডাচ্ বাংলা এজেন্ট ব্যাংকিং এ কর্মরত মোঃ মামুনুর রশিদ এবং মোঃ জোনায়েদ রহমান মিরাজ টাকা নিয়ে ব্যাংক হতে বের হওয়ার তথ্য দিলে অন্যান্য ডাকাতেরা মাইক্রোবাস থেকে র্যা বের কটি পরিধানকারী ডাকাতেরা মোটরসাইকেলটির গতিরোধপূর্বক মোঃ মামুনুর রশিদ এবং মোঃ জোনায়েদ রহমান মিরাজদ্বয়কে জোরপূর্বক মাইক্রোবাসে তুলে নেয় এবং তাদের মারধর ও ভয়ভীতি প্রদর্শন করে টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে তাড়াশ থানাধীন হামকুরিয়া ৯ ও ১০ নং ব্রীজের মাঝামাঝি স্থানে চোখ ও হাত বাধা অবস্থায় ফেলে রেখে দ্রুত চলে যায়। ডাকাতেরা ডাকাতির টাকা নিজেদের মধ্যে ভাগবন্টন করে নিজ নিজ বাড়ীতে চলে যায়। দুর্ধর্ষ এই ডাকাতির ঘটনায় জড়িত সকল ডাকাতকে ঢাকা, গাজীপুর, নাটোর ও সিরাজগঞ্জ জেলার বিভিন্ন এলাকা থেকে অভিযান পরিচালনা করে গ্রেফতারের পাশাপাশি ডাকাতদের ব্যবহৃত মালামালসহ লুণ্ঠিত টাকা উদ্ধার করতে সক্ষম হয়। এসংক্রান্তে ০৭ জন ডাকাত ঘটনার সাথে নিজেদের সম্পৃক্ত করে বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান করে।

গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে সার্বিক আইনানুগ প্রস্তুতি শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

বিজনেস বাংলাদেশ/ডিএস

ট্যাগ :
জনপ্রিয়

গুরুদাসপুর-বড়াইগ্রামে পরিবর্তনের রূপকার: ধানের শীষের প্রার্থী আব্দুল আজিজকে ঘিরে গণজোয়ার

ভুয়া র্যাব পরিচয়ে ২৮ টাকা লুট করা সেই ১১ ডাকাত আটক, টাকা ও ডাকাতির মালামাল উদ্ধার

প্রকাশিত : ০১:২৩:৩০ অপরাহ্ন, সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪