০৯:১৩ অপরাহ্ন, সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬

পাবনায় শৃগালের কামড়ে আহত হয়ে হাসপাতালে তিনজন

পাবনার ভাঙ্গুড়া উপজেলায় কয়েক মিনিটের ব্যবধানে শৃগালের কামড়ে তিনজন আহত হয়েছেন। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকালে পৌর সদরের কুমড়াডাঙ্গা মাঠে এ ঘটনা ঘটে। আহতরা ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

আহতরা হলেন, রেনু খাতুন (৬০),শাজাহান আলী (৫০) ও জব্বার আলী (৪০)। আহত দুইজন সারুটিয়া ও একজন কুমড়াডাঙ্গা এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার সকাল সাড়ে আটটার দিকে আহত বৃদ্ধা রেনু খাতুন নিজ বাড়ি সারুটিয়া থেকে কুমড়াডাঙ্গা মাঠের মধ্য দিয়ে যাবার সময় হঠাৎ করে পেছন দিক থেকে শৃগাল এসে পায়ে কামড়ে ধরে রাখে। কিছু সময় চিৎকার করলেও কাউকে পাশে না নিজেই পায়ের জুতো দিয়ে বেশকিছু সময় আঘাতের পর শৃগাল তার পায়ে কামড় ছেড়ে দিয়ে চলে যায় । কামড়ে পায়ের মাংস বের হয়ে রক্তাক্ষরণ হতে থাকলে ত্নি হাসপাতালে যান।

এর কয়েক মিনিটের মধ্যে একই রাস্তা দিয়ে তার প্রতিবেশী কৃষক শাজাহান আলী ও শ্রমিক জব্বার আলী বাজার যাওয়ার সময় একই কায়দায় ওই শৃগাল দুজনকে কামড়ে আহত করে। এ ঘটনার পর পরই স্থানীয় জনতা পিটিয়ে শৃগালটিকে মেরে ফেলেন বলে জানা যায়। স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, ওই শৃগালটি গত কয়েক দিন ধরে দিন দুপুরে লোকালয়ে ঘোরাঘুরি করছিলেন। কামড়ে তিনজনকে আহত করার পর এলাকার মানুষ আতঙ্কিত হয়ে পড়েছেন।

আহত রেনু খাতুনের ছেলে কাওসার আলী জানান, শৃগাল কামড়ে তার মায়ের পায়ের পেছনের মাংস তুলে ফেলা হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাসায় নিয়ে আসা হয়েছে। জলাতঙ্কের একটি ভ্যাকসিন দেয়া হয়েছে। হাসপাতালে না থাকায় বাইরে থেকে কিনে দেওয়া হয়েছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হালিমা খানম জানান, কামড়ে মাংস উঠে যাওয়ায় রক্তক্ষরণ হয়েছে। প্রয়োজনীয় প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। জলাতঙ্কের আশঙ্কা থাকায় একজনকে ভ্যাকসিন দেয়া হয়েছে। সরকারিভাবে হাসপাতালে জলাতঙ্কের ভ্যাকসিন সরবরাহ না থাকায় বাইরে থেকে কিনে আনছেন রোগীর স্বজনরা। বাকিদের এ ভ্যাকসিন নেবার পরামর্শ দেয়া হয়েছে।

ডিএস//

ট্যাগ :
জনপ্রিয়

গুরুদাসপুর-বড়াইগ্রামে পরিবর্তনের রূপকার: ধানের শীষের প্রার্থী আব্দুল আজিজকে ঘিরে গণজোয়ার

পাবনায় শৃগালের কামড়ে আহত হয়ে হাসপাতালে তিনজন

প্রকাশিত : ০৩:৪৭:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪