১০:৫৪ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

এসএসসি দেয়া হলো না আরাফাতের, সড়কেই ঝড়ল প্রাণ

পাবনা মেরিল বাইপাস ইয়াকুব ফিলিং স্টেশনেট সামনে মোটরসাইকেল ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে আরাফাত (১৫) নামের এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) রাত সাড়ে ৮ টার দিকে পাবনা-রাজশাহী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন পাবনা সদর থানার ওসি আব্দুস সালাম।

নিহত স্কুল শিক্ষার্থী পাবনা শহরের উত্তর শালগড়িয়া মেরিল বাইপাস এলাকার মিলনের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, আরাফাত মোটরসাইকেল চালিয়ে বাড়ি থেকে টার্মিনাল যাচ্ছিলো। এরপর মেরিল বাইপাস ইয়াকুব ফিলিং স্টেশনের সামনে পৌঁকছালে একটি পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ বাধে । এতে কিশোর আরাফাত গুরুতর আহত হয়। তৎক্ষণাৎ স্থানীয়রা তাকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতাল নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পাবনা সদর থানার ওসি আব্দুস সালাম বলেন, ছেলেটি এসএসসি পরীক্ষার্থী। পরীক্ষা দেয়া হলো না তার। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিজনেস বাংলাদেশ/ডিএস

ট্যাগ :
জনপ্রিয়

আড়ায় ওড়না ঝুলিয়ে শিশুকে ফাঁস দেওয়ার চেষ্টা, ভিডিও ছড়িয়ে পড়ার পর মা আটক

এসএসসি দেয়া হলো না আরাফাতের, সড়কেই ঝড়ল প্রাণ

প্রকাশিত : ০৪:২৫:৫৪ অপরাহ্ন, বুধবার, ১ জানুয়ারী ২০২৫