“এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” এই স্লোগানকে সামনে রেখে কুমিল্লায় তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন করা হয়েছে।
এই উপলক্ষে বুধবার (১ জানুয়ারী) সকালে কুমিল্লা নগরীর টাউন হল মাঠ প্রাঙ্গণে বর্ণাঢ্য র্যালীর আয়োজন করা হয়।
বেলুন উড়িয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আমিরুল কায়সার।
এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক ও দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক হাজী আমিন উর রশিদ ইয়াসিন, পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খান,মহানগর জামায়াতের আমির দীন মোহাম্মদ, মহানগর বিএনপির আহবায়ক উদবাতুল বারী আবু, সদস্য সচিব ইউসুফ মোল্লা টিপু,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কুমিল্লা জেলার সদস্য সচিব রুবেল হোসাইনসহ অনেকে।
পরে নগরীর টাউন হল থেকে র্যালীটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
এই সময় কুমিল্লার সকল দপ্তরের কর্মকর্তা, কর্মচারী,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী অভিভাবকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা রেলিতে অংশ গ্রহণ করেন।
র্যালী শেষে কুমিল্লা স্টেশন ক্লাবে মাসব্যাপী বাণিজ্য মেলার উদ্বোধন করেন এবং বাণিজ্য মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন।
বিজনেস বাংলাদেশ/ডিএস






















