০৭:৩১ অপরাহ্ন, সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬

রূপগঞ্জে প্রাইভেটকার ও ইটবহনকারী গাড়ির ধাক্কায় নিহত-৩

নারায়ণগঞ্জের রূপগঞ্জে প্রাইভেটকার ও ইট বহনকারী গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহীসহ তিনজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো পাঁচজন। বুধবার সকাল ৯ টার দিকে উপজেলার রূপসী কাঞ্চন সড়কের আতলাসপুর জেলেপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় প্রাইভেটকার ও ইটবহনকারী গাড়িসহ দুই চালককে আটক করেছে পুলিশ।

নিহতরা হলেন, মোটরসাইকেল আরোহী হৃদয় (২৬), পথচারী রামদাস ও ওবায়দুল মুন্সী। আহতরা হলেন, তাহের আলী, সম্বাব্বর, রাধামন, অনিক ও আমিনুল।

ঘটনার সততা নিশ্চিত করে ভুলতা পুলিশ ফাঁড়ির উপরিদর্শক জহির মিয়া জানান, সকাল ৯ টার দিকে রূপসী কাঞ্চন সড়কের আতলাসপুর জেলেপাড়া এলাকায় এয়ারপোর্টগামী একটি প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে পথচারীদের ধাক্কা দেয়। এতে করে ঘটনাস্থলেই পথচারী রামদাস ও ওবায়দুল মুন্সী নিহত হন। একই সময় একই স্থানে ইটবহনকারী গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী হৃদয় মিয়া ঘটনাস্থলে নিহত হন। এ সময় আহত হন ওই পাঁচজন।

এ ঘটনায় প্রাইভেটকার ও ইটবহনকারী গাড়িসহ দুই চালককে আটক করেছে পুলিশ। হতাহতদের বাড়ি আতলাসপুর জেলেপাড়া এলাকায়।

বিজনেস বাংলাদেশ/ডিএস

ট্যাগ :
জনপ্রিয়

গুরুদাসপুর-বড়াইগ্রামে পরিবর্তনের রূপকার: ধানের শীষের প্রার্থী আব্দুল আজিজকে ঘিরে গণজোয়ার

রূপগঞ্জে প্রাইভেটকার ও ইটবহনকারী গাড়ির ধাক্কায় নিহত-৩

প্রকাশিত : ০৫:২১:৩৪ অপরাহ্ন, বুধবার, ১ জানুয়ারী ২০২৫