০৫:৫২ অপরাহ্ন, সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬

সীতাকুণ্ডে ডেকে নিয়ে বিএনপি নেতাকে হত্যা

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা বিএনপির সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ও শ্রমিকদল নেতা মীর আরমান হোসাইন (৩৫) কে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (২ জানুয়ারী) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার সলিমপুর ইউনিয়নের জঙ্গল সলিমপুরের ছিন্নমূল এলাকায় এ ঘটনা ঘটে। আরমান রাঙ্গুনিয়া থানার মৃত মীর মোতাহের হোসেনের পুত্র। তিনি ছিন্নমূলের বাসিন্দা।

জানা যায়, আরমান সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ছিন্নমূল এলাকায় একটি চায়ের দোকানে বসে চা পান করার সময় তার মোবাইলে একটি কল এলে তিনি সেখান থেকে চলে যান। কিছুক্ষণ পর তিনি বাঁচাও বাঁচাও বলতে থাকেন। পরে স্থানীয়রা দেখেন তার পায়ের রগ কাটা এবং শরীরের বিভিন্ন অংশে ছুরিকাঘাত করা। তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

স্থানীয়রা এ হত্যাকাণ্ডের কারণ জানতে না পারলেও ধারণা করছেন, দলীয় কোন্দলের কারণে তিনি খুন হতে পারেন।

বিষয়টি নিশ্চিত করে ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ সোহেল রানা বলেন, জঙ্গল সলিমপুরের ছিন্নমূল এলাকায় আরমান হোসাইন নামে এক যুবক খুন হয়েছেন। বিস্তারিত পাওয়া যায়নি। লাশ চমেক হাসপাতালের মর্গে রয়েছে।

বিজনেস বাংলাদেশ/ডিএস

ট্যাগ :
জনপ্রিয়

গুরুদাসপুর-বড়াইগ্রামে পরিবর্তনের রূপকার: ধানের শীষের প্রার্থী আব্দুল আজিজকে ঘিরে গণজোয়ার

সীতাকুণ্ডে ডেকে নিয়ে বিএনপি নেতাকে হত্যা

প্রকাশিত : ০৪:০৪:৫১ অপরাহ্ন, শুক্রবার, ৩ জানুয়ারী ২০২৫