০৫:৫২ অপরাহ্ন, সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬

লালমনিরহাটে ছাত্র সমন্বয়কের উপর হামলা, আটক-২

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় ছাত্র সমন্বয়ক গোলাম আজমের (২৫) উপর অতর্কিত হামলা করেছে দূর্বৃত্তরা। এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২ জানুয়ারি) রাতে পাটগ্রাম থানার ওসি আশরাফুজ্জামান সরকার বিষয়টি নিশ্চিত করেছেন ।

এর আগে একই দিন সকালে পৌরসভার কোটতলী এলাকায় নিজ বাড়ির পাশের সড়কে এ ঘটনা ঘটে। পরে তার বড় ভাই মাসুদ আলম বাদী হয়ে মামলা করেছেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, উপজেলায় ছাত্র সমন্বয়ক গোলাম আজমের সাথে পারিবারিক তুচ্ছ ঘটনা নিয়ে বুধবার রাতে কথা কাটাকাটি হয় প্রতিবেশি দেদুল মিয়ার সাথে। বৃহস্পতিবার সকালে পাটগ্রাম পৌরসভার কোটতলী এলাকায় হাটতে বের হন গোলাম আজম। এ সময় পুর্বের জেরে প্রতিবেশী দেদুল মিয়া (৫৯), তার ছেলে সজিব মিয়া ওরফে টাইগার (২৬) ও রহিদুল ইসলাম (৩২) তাকে মারধর করেন। এতে মাথায় ও পায়ে আঘাত পেয়ে আহত হন গোলাম আজম।

পরে স্থানীয়দের সহায়তায় পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে প্রথমে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে চিকিৎসক বিকেলে আজমকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। এই ঘটনায় ওই এলাকা থেকে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ ।

পাটগ্রাম থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুজ্জামান সরকার জানান, দুপুরে এজাহারভুক্ত আসামি সজিব মিয়া ওরফে টাইগার ও দেদুল মিয়াকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে। হামলার প্রতিবাদে এদিন বিকেলে শহরে বিক্ষোভ মিছিল ও চৌরঙ্গী মোড়ে প্রতিবাদ সমাবেশ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। তবে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

বিজনেস বাংলাদেশ/ডিএস

ট্যাগ :
জনপ্রিয়

গুরুদাসপুর-বড়াইগ্রামে পরিবর্তনের রূপকার: ধানের শীষের প্রার্থী আব্দুল আজিজকে ঘিরে গণজোয়ার

লালমনিরহাটে ছাত্র সমন্বয়কের উপর হামলা, আটক-২

প্রকাশিত : ০৫:০৪:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ৩ জানুয়ারী ২০২৫