০৩:৫৭ অপরাহ্ন, সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬

পাবনায় ৫ শতাধিক শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

পাবনায় ৫ শতাধিক শীতার্তের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। বিএনপি চেয়ারপার্সনের বিশেষ সহকারী ও কেন্দ্রীয় শ্রমিক নেতা এড. শামসুর রহমান শিমুল বিশ্বাসের নির্দেশনায় শুক্রবার (০৩ জানুয়ারি ) বিকেলে সেচ্ছাসেবী সংগঠন পদ্মা ক্লাবের উদ্যোগে সদর উপজেলার দোগাছী ইউনিয়নের কোমরপুর বাজারে এ কম্বল বিতরণ করা হয়।

অনুষ্ঠানে বিএনপি চেয়ারপার্সনের বিশেষ সহকারী ও কেন্দ্রীয় শ্রমিক নেতা এড. শামসুর রহমান শিমুল বিশ্বাস মোবাইল ফোনে যুক্ত হয়ে শীতার্তদের মাঝে বক্তব্যে দেন, সুবিধা বঞ্চিত মানুষের মাঝে একটু সহানুভূতির মাধ্যমে অনেক কষ্ট লাঘব করা যায়।

গ্রাম্য ছিন্নমূলের মানুষের পাশে এই শীতবস্ত্র তাদের কাছে অনেক মূল্যবান । তাই সমাজের বিত্তবান মানুষদের শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য আহ্বান জানান তিনি। এসময় শীতার্তের মাঝে কম্বল বিতরণের এ উদ্যোগকে স্বাগত জানান।

স্থানীয় বিএনপি নেতা সাইফুল ইসলামের সভাপতিত্বে ও জেলা যুবদলের নেতা মামুর হোসেনের সঞ্চালনায় বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহারুল ইসলাম, জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শাহীদুল রহমান টুটুল বিশ্বাস, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল সালাম, জেলা যুবদলের আহ্বায়ক ইলিয়াস আহমেদ হিমেল রানা, দোগাছী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আবুল কাশেম, পৌর যুবদলের আহবায়ক সাইফুল ইসলাম রূপম, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাদ্দাম হোসেনসহ স্থানীয় বিএনপি নেতাকর্মীরা।

বিজনেস বাংলাদেশ/ডিএস

ট্যাগ :
জনপ্রিয়

কুষ্টিয়া-১ আসনে নিরাপত্তা শঙ্কা: ১৩৫ কেন্দ্রের ৬৬টিই ঝুঁকিপূর্ণ

পাবনায় ৫ শতাধিক শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

প্রকাশিত : ০১:৫৭:৫৫ অপরাহ্ন, শনিবার, ৪ জানুয়ারী ২০২৫