ফেনী সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে প্রায় ২৬ লাখ টাকার মালামাল জব্দ ও জামাল হোসেন নামে একজনকে আটক করেছে (৪ বিজিবি)।
আজ শনিবার (০৪ জানুয়ারি) সকালে ব্যাটালিয়ন (৪ বিজিবি) এর দায়িত্বপূর্ন এলাকার ছাগলনাইয়া ও পরশুরাম উপজেলার অন্তগর্ত দেবপুর, কেতরাংগা এবং অলিনগর বিওপির সীমান্তবর্তী এলাকায় বিজিবি সদস্যগণ চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে ভারতীয় থ্রিপিস, টি-শার্ট, রসুন এবং পিকআপসহ ছাগলনাইয়া উপজেলার জয়নগর গ্রামের নুর মোহাম্মদ এর ছেলে জামাল হোসেন (৩৫) কে আটক করে।
জব্দকৃত চোরাচালানি মালামালের আনুমানিক বাজার মূল্য ২৫ লাখ ৬১ হাজার ৭শ ৫০ টাকা। জব্দকৃত মালামাল স্থানীয় কাস্টমস্ ও আসামিকে ছাগলনাইয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
৪ বিজিবি অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন জানান, সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধকল্পে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) আভিযানিক কর্মকান্ড ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।
বিজনেস বাংলাদেশ/ডিএস






















