১০:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬

লালমনিরহাট সীমান্তে বিএসএফ’র শূন্যরেখায় কাটাতারের বেড়া নির্মাণে জনমনে আতংক!

বাংলাদেশের বর্ডারগার্ড (বিজিবি) কে কোনো কিছু না জানিয়ে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম ইউনিয়ন সীমান্তে আন্তর্জাতিক আইন অমান্য করে
শূন্যরেখার মধ্যে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ কাঁটাতারের বেড়া নির্মাণ করেছে। এ নিয়ে বিএসএফ ও বিজিবি সীমান্তে অতিরিক্ত সৈন্য মোতায়েন করায় চরম উত্তেজনা ও জনমনে আতংক দেখা দিয়েছে।

শুক্রবার (১০ জানুয়ারি) সকাল থেকে বাংলাদেশ ও ভারতের প্রধান পিলার ডিএমপি ৮ নম্বরের উপপিলার ৪৬ থেকে ৩৭ নম্বর সীমান্তের প্রায় অর্ধকিলোমিটারের মধ্যে বিএসএফ ভারতীয় ৩০ থেকে ৩৫ জন নির্মাণ শ্রমিক দিয়ে লোহার অ্যাঙ্গেল দিয়ে তৈরি খুঁটির মধ্যে প্রায় ৪ ফুট উচু কাঁটাতারের বেড়া স্থাপন করে।

শূন্যরেখার দেড় শত গজের শেষ অংশে স্থানীয়রা এসব স্থাপন করতে দেখে বিজিবিকে খবর দেয়। ৫১ রংপুর বিজিবি ব্যাটালিয়নের পানবাড়ি ও দহগ্রাম ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে বেড়া স্থাপনে বাধা দেয়। পরে নির্মাণ কাজ বন্ধ রেখে আবারও বিকালে কয়েকশত বিএসএফ সদস্য এবং লোকজন নিয়ে এসে বেড়া স্থাপনের কাজ শুরু করে। এ ঘটনাকে কেন্দ্র করে সীমান্তে বিএসএফের অসংখ্য সদস্য মোতায়েন করেছে ভারতীয় কর্তৃপক্ষ। গোটা দহগ্রাম ইউনিয়ন সীমান্তে বিজিবিকেও সতর্ক অবস্থান নিতে দেখা গেছে।

বিজিবি ও সীমান্তের স্থানীয় সূত্রে জানা যায়, ভারতের কোচবিহার রাজ্যের ৬ রাণীনগর বিএসএফ ব্যাটালিয়নের করুণ ক্যাম্পের বিএসএফের সদস্যরা আন্তর্জাতিক সীমান্ত আইন না মেনে শূন্যরেখার দেড়শো গজের একদম শেষ অংশে কাঁটাতারের বেড়া স্থাপন করেছে। যা আন্তর্জাতিক আইন লঙ্ঘন বলে জানায় স্হানীয় বাসিন্দারা।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) রংপুর ৫১ ব্যাটালিয়নের সহকারী পরিচালক (এডি) আমীর খসরু বলেন, সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণকে কেন্দ্র করে বিএসএফকে বাধা দেওয়া হয়েছিল। প্রথমে বন্ধ করে পরে আবার কাজ শুরু করে এ নিয়ে টান টান অবস্থার সৃষ্টি হয়েছিল। সেক্টর ও ব্যাটালিয়ন পর্যায়ে কথা হয়েছে। আমরা বেড়া সরিয়ে নিতে বলেছি।

ডিএস/

ট্যাগ :
জনপ্রিয়

পর্তুগালের প্রেসিডেন্ট নির্বাচনে ভূমিধস বিজয় পেলেন বামপন্থি সেগুরো

লালমনিরহাট সীমান্তে বিএসএফ’র শূন্যরেখায় কাটাতারের বেড়া নির্মাণে জনমনে আতংক!

প্রকাশিত : ০৫:৩২:৪৭ অপরাহ্ন, শনিবার, ১১ জানুয়ারী ২০২৫