০৯:০৩ পূর্বাহ্ন, সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬

রামগড় স্থলবন্দরের কার্যক্রম পরিদর্শনে উপদেষ্টা ব্রি:জে:(অব) ড. এম সাখাওয়াত হোসেন

পার্বত্য জেলা খাগড়াছড়ির রামগড় স্থলবন্দরের বর্তমান উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শন করেছেন নৌপরিবহন- শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব) ড. এম সাখাওয়াত হোসেন।

রবিবার (১২ জানুয়ারি) দুপুরে রামগড় স্থলবন্দরে সার্বিক উন্নয়নমূলক কার্যক্রম সরজমিনে পরিদর্শন করেন। এ সময় বাংলাদেশ- ভারত মৈত্রী সেতু ১ সহ স্থলবন্দরের নির্মানাধীন বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম সরজমিনে পরিদর্শন করেন। পরে রামগড় বন্দর কতৃপক্ষ, প্রশাসন, সীমান্ত নিরাপত্তা বাহিনী, আইন-শৃংখলা বাহিনীর সমন্বয়ে আলোচনা সভা শেষে তিনি সাংবাদিকদের বলেন, রামগড় স্থলবন্দরের কার্যক্রম চালু হলে বাংলাদেশ কতটুকু লাভবান হবে তা যাচাইয়ের জন্য শীঘ্রই উচ্চ পর্যায়ের একটা কমিটি করে দেওয়া হবে বলে তিনি জানান।

এসময় আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ মানজারুল মান্নান, গুইমারা বিজিবি সেক্টর কমান্ডার কর্ণেল এস.এম আবুল এহসান, খাগড়াছড়ি’র জেলা প্রশাসক সহিদুজ্জামান, খাগড়াছড়ি জেলা পুলিশ সুপার আরেফিন জুয়েল, রামগড় ৪৩ বিজিবি ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর নূর উদ্দিন, ইউএনও মমতা আফরিন, ওসি মঈন উদ্দিন, রামগড় স্থলবন্দর ইনচার্জ মোহাম্মদ আমান উল্লাহ, স্থলবন্দর প্রকল্প পরিচালক সরোয়ার আলমসহ জেলা -উপজেলার স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ প্রমূখ।

ডিএস//

ট্যাগ :
জনপ্রিয়

১২ ফেব্রুয়া‌রির নির্বাচন স্বাধীনতা রক্ষা করার নির্বাচন

রামগড় স্থলবন্দরের কার্যক্রম পরিদর্শনে উপদেষ্টা ব্রি:জে:(অব) ড. এম সাখাওয়াত হোসেন

প্রকাশিত : ০৩:৫৬:৫৯ অপরাহ্ন, সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫