০৯:০২ পূর্বাহ্ন, সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬

সিদ্ধিরগঞ্জের সাবেক কাউন্সিলর ও যুবলীগ নেতা মতি ছেলেসহ গ্রেপ্তার

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) ৬নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের আহ্বায়ক মতিউর রহমান মতি ও তার ছেলে বাবুইকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১৩ জানুয়ারি) মধ্যরাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

ভাটারা থানার পরিদর্শক (তদন্ত) সুজন হক এ তথ্য নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতার উপর হামলার ঘটনায় রাজধানির ভাটারা, যাত্রাবাড়ি, নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ও ফতুল্লাসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। তাদেরকে ভাটারা থানার একটি মামলায় আদালতে পাঠানো হবে।

উল্লেখ্য, গ্রেপ্তারকৃত মতিউর রহমান মতি নারায়ণগঞ্জ- ৪ আসনের সাবেক এমপি শামীম ওসমানের একান্ত আস্থাভাজন ছিলেন। বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর তিনি স্বপরিবারে আত্মগোপনে চলে যান। কিছুদিন আগে মতিউর রহমান মতি অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদক এর একটি মামলায় কারাভোগ করেন।

ডিএস//

ট্যাগ :
জনপ্রিয়

১২ ফেব্রুয়া‌রির নির্বাচন স্বাধীনতা রক্ষা করার নির্বাচন

সিদ্ধিরগঞ্জের সাবেক কাউন্সিলর ও যুবলীগ নেতা মতি ছেলেসহ গ্রেপ্তার

প্রকাশিত : ০৪:১৬:১৩ অপরাহ্ন, সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫