০৯:০২ পূর্বাহ্ন, সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬

চট্টগ্রাম আদালতে হামলার মামলায় আইনজীবীদের জামিন

চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে সংঘর্ষ, ভাঙচুরের অভিযোগে মামলায় আসামি ৬৩ আইনজীবীর জামিন মঞ্জুর করেছেন আদালত। আজ সোমবার দুপুরে চট্টগ্রাম অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সরকার হাসান শাহরিয়ার শুনানি শেষে এই আদেশ দেন।এর আগে নিরাপত্তা নিশ্চিতে সকাল থেকে আদালত প্রাঙ্গণে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশের অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়। বেলা সাড়ে ১১টার দিকে ৬৫ আইনজীবী আদালতে আত্মসমর্পণ করেন।

জায়গা সংকুলান না হওয়ায় অনেক আইনজীবীকে শুনানি চলার সময় বাইরে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।উল্লেখ্য,গত ২৫ নভেম্বর বিকেলে ঢাকা থেকে চট্টগ্রামে যাওয়ার সময় শাহজালাল বিমানবন্দর থেকে বাংলাদেশ পুলিশের বিশেষায়িত গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করে। পরদিন কোতোয়ালি থানায় দায়ের হওয়া রাষ্ট্রদোহ মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে মহানগর ষষ্ঠ কাজী শরীফুল ইসলামের আদালতে হাজির করা হয়। আদালত জামিন না মঞ্জুর করে তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। এটি নিয়ে বিক্ষোভ করেন ইসকন অনুসারীরা।

এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে সংঘর্ষে জড়ায় বিক্ষোভকারীরা। দুপুর পর বিক্ষোভকারীরা ছত্রভঙ্গ হয়ে আদালত এলাকায় মসজিদ-দোকানসহ বিভিন্ন প্রতিষ্ঠানে হামলা চালায়। এসময় বেশ কয়েকটি মোটরসাইকেলও ভাঙচুর করা হয়।একপর্যায়ে বিকেলে আদালতের প্রধান ফটকের বিপরীতে রঙ্গম কনভেনশন হলের গলিতে একদল ইসকন অনুসারীর হাতে খুন হন অ্যাডভোকেট সাইফুল ইসলাম।

এ ঘটনায় ২৯ নভেম্বর দিবাগত রাতে নগরের কোতোয়ালি থানায় ৩১ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা করা হয়েছে। ভুক্তভোগীর বাবা জামাল উদ্দিন বাদী হয়ে মামলাটি দায়ের করেন। একই ঘটনায় কোতোয়ালি থানায় আরও কয়েকটি মামলা দায়ের হয়।

ডিএস//

ট্যাগ :
জনপ্রিয়

১২ ফেব্রুয়া‌রির নির্বাচন স্বাধীনতা রক্ষা করার নির্বাচন

চট্টগ্রাম আদালতে হামলার মামলায় আইনজীবীদের জামিন

প্রকাশিত : ০৫:৩৬:৫২ অপরাহ্ন, সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫