কুমিল্লা কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিমিটেড এর আয়োজনে বার্ষিক সাধারণ সভা ২০২৩-২০২৪ ও উৎপাদিত সমবায় সমিতি লিমিটেড এন শুভ উদ্বোধন করা হয়।
বুধবার (১৫ জানুয়ারি সকাল ১১ ঘটিকায় বীরচন্দ্র নগর মিলনায়তন (টাউন হল) কান্দির পাড়, কুমিল্লায় অবস্থিত হয়েছে।
প্রধান অতিথি পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মোঃ নজরুল ইসলাম তার বক্তব্যে বলেন আমাদের দেশে এখনো অসংখ্য পরিবার দরিদ্র অবস্থায় রয়েছে সমবায় সমিতির মাধ্যমে তাদের দারিদ্র্য বিমোচন করতে পারে, এবং সমবায় সমিতির মাধ্যমে তার মূল্য উৎপাদন করা, সাধারণ সদস্যদের অধিকার এখনি ফিরিয়ে দেওয়ার এখই সময়, এবং সমবায় সমিতির মাধ্যমে তার রশি শক্তকরে ধরার এখনই মুখ্যম সময়। কুমিল্লা নগরীর অনেক সম্ভ্রান্ত শালীরা এই সমবায়ের সদস্য হিসেবে রয়েছেন, আপনাদের হাত ধরে এই সমবায় আরও অনেক দূর এগিয়ে নিতে পারেন।
কুমিল্লা কেন্দ্রীয় সমবায় ব্যাংক এর সভাপতি এডভোকেট কাজী নাজমুস সা’দাত এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমবায় অধিদপ্তরের নিবন্ধক ও পরিচালক মোঃ শরিফুল ইসলাম, বাংলাদেশ সমবায় একাডেমি, কোটবাড়ি কুমিল্লার অধ্যক্ষ ( অতিরিক্ত নিবন্ধক) কাজী মেসবাহ্ উদ্দীন আহমেদ, বিভাগীয় সমবায় দপ্তর, চট্রগ্রাম এর যুগ্ম নিবন্ধক মোঃ দুলাল মিয়া, সমবায় অধিদপ্তর ঢাকা ( পরিকল্পনা ও উন্নয়ন) এর যুগ্ম নিবন্ধক মোহাম্মদ মনিরুল ইসলাম।
কুমিল্লা উৎপাদন মুখী সমবায় সমিতির সদস্য সচিব মোঃ আব্দুস ছাত্তার এর উপস্থাপনায় উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা সমবায় অফিসার মোঃ আল- আমিন, সমবায়ী আতাউর রহমান জুয়েল, সমবায়ী ডা. মজিবুর রহমানসহ কুমিল্লা জেলার ১৭টি উপজেলার অন্যান্য সমবায়ী সদস্যরা উপস্থিত ছিলেন।
ডিএস//




















