০৫:১৪ পূর্বাহ্ন, সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬

গাজীপুরে বিদেশি পিস্তলসহ মাদক কারবারি আটক

গাজীপুর মহানগরীর পূবাইল থানার হারিবাড়ির টেক এলাকা থেকে বিদেশি পিস্তলসহ এক মাদককারবারিকে আটক করেছে পূবাইল থানা পুলিশ। সাথে জব্দ করা হয়েছে ম্যাগাজিনসহ ১রাউন্ড গুলি ও ৪’শ পিস ইয়াবা ট্যাবলেট।

আটক মাদক কারবারি নাদিম (৪৫) ৪১নং ওয়ার্ডের সাপমারা এলাকার মতিউর রহমানের ছেলে।

বুধবার দুপুরে টঙ্গী পূর্ব থানা কনফারেন্স রুমে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার অপরাধ (দক্ষিণ) এন এম নাসিরুদ্দিন এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।

সংবাদ সম্মেলনে নাসিরুদ্দিন আরো জানান, মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পূবাইল থানার অফিসার ইনচার্জ শেখ আমিরুল ইসলামের নেতৃত্বে এক অভিযানে নাদিমকে তার বড় বোন ইলা মনির বাসা থেকে আটক করা হয়। ওই সময় ঘর তল্লাসি করে ইটালির তৈরি ১টি পিস্তল, ১রাউন্ড গুলিসহ ম্যাগাজিন ও ৪’শ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এবিষয়ে আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

ডিএস//

ট্যাগ :
জনপ্রিয়

১২ ফেব্রুয়া‌রির নির্বাচন স্বাধীনতা রক্ষা করার নির্বাচন

গাজীপুরে বিদেশি পিস্তলসহ মাদক কারবারি আটক

প্রকাশিত : ০৫:৪৫:২২ অপরাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫