০৫:০৭ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

এক মোটরসাইকেলে তিন জন, বাসের ধাক্কায় নিহত হলেন সবাই

নাশতা করে বাড়ী ফেরার পথে চট্টগ্রামের মিরসরাই উপজেলায় দ্রুতগামী বাসের ধাক্কায় মোটরসাইকেলের তিনজন আরোহী নিহত হয়েছেন। শুক্রবার (১৭ জানুয়ারী) ভোর ৪টার সময় উপজেলার সুফিয়া রোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মিরসরাইয়ের মায়ানী ইউনিয়নের বড়ুয়া পাড়া এলাকার বাসিন্দা সভ্য রঞ্জন বড়ুয়ার পুত্র ও ইউনিয়ন বিএনপির সদস্য রুবেল বড়ুয়া (৪০), একই গ্রামের বাসিন্দা মেঘল বড়ুয়ার পুত্র নিপ্পু বড়ুয়া (৪৩) ও সুরেশ বড়ুয়ার পুত্র সনি বড়ুয়া (৩৭)। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে মোটরসাইকেল নিয়ে সুফিয়া রোডের একটি হোটেলে ঐ তিনজন নাশতা করতে যান।

নাশতা করে বাড়ী ফেরার পথে দ্রুতগামী একটি বাস ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনজনই মারা যান। তাদের মধ্যে রুবেল বড়ুয়া মায়ানী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্যের দায়িত্বে রয়েছেন।

মিরসরাই থানার অফিসার ইনচার্জ আতিকুর রহমান মজুমদার বলেন, ভোর রাতে সুফিয়া রোড এলাকায় দুর্ঘটনায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। ঘটনার পর পরই হাইওয়ে পুলিশকে খবর দেয়া হয়েছে।

ডিএস//

ট্যাগ :
জনপ্রিয়

কালীগঞ্জে চাকরি মেলায় ১১১ তরুণীর চাকরি, উদ্যোক্তা হওয়ার সুযোগ ১৮ জনের

এক মোটরসাইকেলে তিন জন, বাসের ধাক্কায় নিহত হলেন সবাই

প্রকাশিত : ০৩:১৮:১৪ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫