চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার আমিলাইষ ১ নং ওয়ার্ডে সাঙ্গু নদীর পাড়ে অবৈধভাবে বালু উত্তোলন হচ্ছে এমন তথ্য পেয়ে অভিযানে আসেন উপজেলা প্রশাসন।
(১৭ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি)ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারিস্তা করিমের নেতৃত্বে মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হলে নদীর পাড়ে ড্রেজার মেশিন হতে একজন কে জিজ্ঞাসাবাদকালে আক্রমণাত্মক ভাবে সরকারী কাজে বাধা প্রদান করা হয়। এ সময় নদীর পাড়ে থাকা উক্ত ব্যক্তির ১০-১৫ জন সঙ্গী সহকারী কমিশনার (ভূমি) সহ বোটে থাকা আনসার,পুলিশ, উপজেলা ভূমি অফিসের কর্মচারীদের উপর ইট পাটকেল নিক্ষেপ করে। এ সময় নিরাপদ স্থানে বোটটি কে সরিয়ে আনা হয়।
প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে দীর্ঘদিন ধরে সাঙ্গু নদীর তীরে বিভিন্ন স্থানে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল একটি চক্র। মোবাইল কোর্টের উপস্থিতি টের পেয়ে বালু ব্যবসায়ীরা পালিয়ে যায়। এসময় ড্রেজারে অবস্থানরত ব্যক্তি সরকারি কাজে বাধা দেয়ার অপরাধে বাংলাদেশ দন্ডবিধি,১৮৬০ এর ১৮৬ ধারায় মোঃ সবুজ নামে একজনকে আটক করে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারিস্তা করিম।
মোবাইল কোর্টে সহযোগিতা করেন সাতকানিয়া থানার পুলিশ সদস্য, আনসার সদস্য ও ভূমি অফিসের কর্মচারীবৃন্দ।
ডিএস//




















