০১:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬

ঠাকুরগাঁওয়ে ৫ টাকায় লেপ পেলেন ৪ শত হতদরিদ্র পরিবার

ঠাকুরগাঁওয়ের অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন সহায় (জুলুমবস্তি) এর উদ্যোগে ৪ শত হতদরিদ্র, অসহায় ও এতিমদের মাঝে শীত বস্ত্র লেপ বিতরণ করা হয়েছে।

সোমবার (২০ জানুয়ারি) দুপুরে ঠাকুরগাঁও শহরের সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের মাঠে প্রতিবছরের ন্যায় এবারও শীতার্তদের মাঝে লেপ বিতরণ করা হয়।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঠাকুরগাঁও উপজেলা নির্বাহী অফিসার খায়রুল ইসলাম।

এ সময় আরও উপস্থিত ছিলেন, সংগঠনের উপদেষ্টা মন্ডলীর সদস্য বক্ষব্যধি বিশেষজ্ঞ ডা. শুভেন্দু কুমার দেবনাথ, নুরে শাহাদাত স্বজন, সত্য প্রসাদ ঘোষ নন্দন, কাজল রহমান, ঠাকুরগাঁও প্রেসক্লাবের ভারপ্রাপ্ত লুৎফর রহমান মিঠুসহ সংগঠনের বিভিন্ন স্তরের সদস্যবৃন্দ। কনকনে এই শীতের মধ্যে জুলুম বস্তি সংগঠনের লেপ পেয়ে খুশি হন শীতার্তরা।

অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দ তাদের বক্তব্যে বলেন, জুলুম বস্তি (সহায়) দীর্ঘদিন থেকে মানুষের কল্যাণে কাজ করে আসতেছে। এই ধরনের কার্যক্রমে আমাদের সকল ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।

বিজনেস বাংলাদেশ/ডিএস

ট্যাগ :
জনপ্রিয়

১২ ফেব্রুয়া‌রির নির্বাচন স্বাধীনতা রক্ষা করার নির্বাচন

ঠাকুরগাঁওয়ে ৫ টাকায় লেপ পেলেন ৪ শত হতদরিদ্র পরিবার

প্রকাশিত : ০৩:১৪:৩৬ অপরাহ্ন, সোমবার, ২০ জানুয়ারী ২০২৫