প্রায় পাঁচ মাস পর গঠিত হলো চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার এডহক কমিটি।
রবিবার (১৯ জানুয়ারি) জাতীয় ক্রীড়া পরিষদের সচিব (যুগ্ম সচিব) আমিনুল ইসলাম স্বাক্ষরিত চিঠিতে একথা জানানো হয়েছে।সাত সদস্যের এই কমিটিতে পদাধিকার বলে সভাপতি মনোনীত করা হয়েছে চট্টগ্রাম বিভাগীয় কমিশনারকে।
সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করবেন জাতীয় ক্রীড়া পরিষদের উপ পরিচালক। জাতীয় ক্রীড়া পরিষদের ঘোষিত ফরম্যাট অনুযায়ী সাত সদস্য বিশিষ্ট এই কমিটির বাকি পাঁচজন হলেন, ইস্পাহানি শিল্পগোষ্ঠীর চেয়ারম্যান মির্জা সালমান ইস্পাহানী, ক্রীড়াসম্পৃক্ত ব্যক্তি সৈয়দ আবুল বাশার, খেলোয়াড় ও ক্রীড়া সংগঠক মো. হাফিজুর রহমান, ছাত্র প্রতিনিধি ইয়াসির আরেফিন চৌধুরী, ক্রীড়া সাংবাদিক শাহনেওয়াজ রিটন।এছাড়া জাতীয় ক্রীড়া পরিষদের একজন উপ-পরিচালক পদাধিকার বলে এই কমিটির সদস্য-সচিব হয়েছে।

৫ আগস্ট ছাত্র জনতার আন্দোলনের পর আওয়ামী লীগ সরকারের পতন ঘটলে ২০২৪ সালের ২১ আগস্ট এক প্রজ্ঞাপনের মাধ্যমে দেশের সবগুলো বিভাগীয় ক্রীড়া সংস্থা, জেলা ক্রীড়া সংস্থা এবং উপজেলা ক্রীড়া সংস্থা ভেঙ্গে দেওয়া হয়। পরবর্তীতে একই বছরের ২৭ আগস্ট আরেকটি প্রজ্ঞাপনের মাধ্যমে বিভিন্ন ক্রীড়া সংস্থা সমূহের অ্যাডহক কমিটির গঠনের ফরম্যাট ঘোষনা করে জাতীয় ক্রীড়া পরিষদ। অবশেষে দীর্ঘ সময় পর হলেও শেষ পর্যন্ত গঠিত হলো চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সে অ্যাডহক কমিটি।
ডিএস//




















