১১:৪০ অপরাহ্ন, রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬

নবীনগরে দুই দেশীয় বন্দুকসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে অস্ত্রসহ শাহাব উদ্দিন (৩৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে নবীনগর থানা পুলিশ। গতকাল মঙ্গলবার ভোরে উপজেলার জিনদপুর ইউনিয়নের চারপাড়া গ্রামে অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামী হলেন চারপাড়া গ্রামের মোঃ দুলাল মিয়ার ছেলে। এলাকাবাসী জানায়, বাঙ্গরা এবাদুল করীম উচ্চ বিদ্যালয়ে চুরি হওয়া মালামাল উদ্ধার করতে গিয়ে পুলিশ চারপাড়া গ্রামের শাহাবুদ্দিন বাড়িতে অভিযান চালায়। সেখান থেকে দুইটি দেশীয় বন্দুক, চাইনিজ কুড়াল, ১টি তালা কাটার মেশিন, ১টি কম্পিউটারের সিপিও ও স্কুলের ৩টি ল্যাপটপ গুরুত্বপূর্ণ মালামাল উদ্ধার করে। বাঙ্গরা মোহাম্মদ এবাদুল করীম উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক আমিরুল ইসলাম বলেন, গত শুক্রবার (১০ জানুয়ারী) রাতে বিদ্যালয়ের ৪ টি ল্যাপটপ, ১টি প্রজেক্টরসহ গুরুত্বপূর্ণ মালামাল চুরি হয়।

এই ঘটনায় মামলা হয়েছে। পুলিশ ৩টি ল্যাপটপসহ গুরুত্বপূর্ণ মালামাল উদ্ধার করেছে।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আব্দুর রাজ্জাক বলেন, চারপারা গ্রামে অভিযান চালিয়ে স্কুলের মালামাল ও দুইটি দেশিয় বন্দুকসহ শাহাবুদ্দিন নামের একজকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে নবীনগর থানায় একাধিক মামলা রয়েছে। মামলা তদন্ত অবস্থায় আমাদের অস্ত্র আইনে আরেকটি মামলা হবে। গ্রেফতারকৃত আসামীকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হবে।

ডিএস//

ট্যাগ :
জনপ্রিয়

১২ ফেব্রুয়া‌রির নির্বাচন স্বাধীনতা রক্ষা করার নির্বাচন

নবীনগরে দুই দেশীয় বন্দুকসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার

প্রকাশিত : ০৫:৫০:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫