০৯:৩৯ অপরাহ্ন, রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬

লোহাগাড়ার কলাউজানে ফরায়েজি ফাউন্ডেশনের সীরত মাহফিল উপলক্ষে মতবিনিময়

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার কলাউজানে ফরায়েজী ফাউন্ডেশনের উদ্যোগে ৩৮তম ৫ দিনব্যাপী পবিত্র ঈদে মিলাদ ও সীরতুন্নবী (সা.) মাহফিল আগামী ৩ ফেব্রুয়ারি থেকে শুরু হবে।
এ উপলক্ষে মঙ্গলবার (২১ জানুয়ারি) বিকেলে কলাউজান ৫ নাম্বার ওয়ার্ডের ফরায়েজি সীরত ময়দান সংলগ্ন এলাহি মোহাম্মদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় হল রুমে স্থানীয় সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়।
অধ্যাপক মুহাম্মদ আবদুল খালেকের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় মাওলানা মঈনুদ্দিন ভুট্টো, মাওলানা শাহাদাত হোসেন, ডাক্তার হায়াত মাহমুদ, নুর হোছাইন, মাওলানা সিরাজুল ইসলাম চৌধুরী, মোক্তার আহমদ, মোহাম্মদ বাবুল, মাস্টার আনিসুর রহমান সহ আরো অনেকেই বক্তব্য রাখেন। বক্তারা বলেন, হযরত শাহ মাওলানা ফতেহ আলী ফরায়েজি (রহ.) কর্তৃক আয়োজিত ৫ দিনব্যাপী পবিত্র ঈদে মিলাদ ও সীরতুন্নবী সা. মাহফিল আগামী ৩ ফেব্রুয়ারি শুরু হবে এবং ৭ ফেব্রুয়ারি রাতে দেশ-জাতি ও মুসলিম উম্মাহর শান্তি কামনায় আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে। এতে প্রতিদিন নির্দিষ্ট বিষয়ের উপর ওলামায়ে কেরামগণ আলোচনা পেশ করবেন। এবারে ২০ লক্ষ টাকা বাজেট করা হয়েছে বলেও জানান বক্তারা। অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন কায়েদে আজম সিরাজি ও এরশাদ হোসাইন সিরাজি।
বিজনেস বাংলাদেশ/ডিএস
ট্যাগ :
জনপ্রিয়

১২ ফেব্রুয়া‌রির নির্বাচন স্বাধীনতা রক্ষা করার নির্বাচন

লোহাগাড়ার কলাউজানে ফরায়েজি ফাউন্ডেশনের সীরত মাহফিল উপলক্ষে মতবিনিময়

প্রকাশিত : ০৫:২৯:৩৮ অপরাহ্ন, বুধবার, ২২ জানুয়ারী ২০২৫