০৯:৪০ অপরাহ্ন, রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬

শীতার্তদের মাঝে লোহাগাড়া প্রেসক্লাবের শীতবস্ত্র বিতরণ

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় কর্মরত সাংবাদিকদের একমাত্র সংগঠন “লোহাগাড়া প্রেসক্লাব’র উদ্যোগে উপজেলার বিভিন্ন স্টেশনের পত্রিকার হকার ও শতাধিক শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বুধবার (২২ জানুয়ারি) দুপুরে উপজেলা পরিষদ হলরুম থেকে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।

লোহাগাড়া প্রেসক্লাব সভাপতি এম সাইফুল্লাহ চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শাহজাদা মিনহাজের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ ইনামুল হাছান। উপস্থিত সাংবাদিকদের উদ্যোশ্যে তিনি বলেন, দীর্ঘদিন পর লোহাগাড়ায় কর্মরত সাংবাদিকেরা একত্রিত হয়ে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে একটাই প্রেসক্লাব গঠন করেছেন এবং এই প্রেসক্লাবের পক্ষ থেকে যে শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে এই জন্য আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আশাকরি আগামীতেও এধরণের জনকল্যাণময় কাজ করে যাবেন।

এ সময় লোহাগাড়া প্রেসক্লাব যুগ্ম-সম্পাদক কাইছার হামিদ তুষার, সাংগঠনিক সম্পাদক এরশাদ আলম, প্রচার ও প্রকাশনা সম্পাদক এহতেশামুল হক রাব্বী, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আরিফুল ইসলাম রিফাত, কার্যনির্বাহী সদস্য অধ্যাপক আব্দুল খালেক, মোহাম্মদ মারুফ, রায়হান সিকদার, দেলোয়ার হোসেন রশীদি, আবুল কালাম আজাদ, আতাউর রহমান মাসুদ, আবদুল ওয়াহাব, মোহাম্মদ ইউছুফ সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।

ডিএস.//

ট্যাগ :
জনপ্রিয়

১২ ফেব্রুয়া‌রির নির্বাচন স্বাধীনতা রক্ষা করার নির্বাচন

শীতার্তদের মাঝে লোহাগাড়া প্রেসক্লাবের শীতবস্ত্র বিতরণ

প্রকাশিত : ০৫:৩২:৪৯ অপরাহ্ন, বুধবার, ২২ জানুয়ারী ২০২৫