০৬:০৪ অপরাহ্ন, রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬

পলাশপুর জোনের উদ্যােগে মানবিক সহায়তা ফ্রি মেডিকেল ক্যাম্পেইন  বিনামূল্যে ঔষধ বিতরণ

সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় পলাশপুর জোন (৪০ বিজিবি) কর্তৃক স্থানীয় পাহাড়ী বাঙ্গালী ও দুঃস্থ অসহায় মাঝে ঢেউটিন, সেলাই মেশিন, শীতবস্ত্র,আর্থিক অনুদান, প্রান্তিক জনগোষ্টিদের ফ্রি মেডিকেল ক্যাম্পেইন ও বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি )সকালের দিকে খেদাছড়া ব্যাটালিয়ন (৪০ বিজিবি), পলাশপুর জোনের উদ্যােগে দুঃস্থ অসহায় মানুষের মাঝে ঢেউটিন, সেলাই মেশিন, শীতবস্ত্র (কম্বল এবং চাদর)  আর্থিক অনুদান প্রদান করেন পলাশপুর জোন কমান্ডার লেঃ কর্ণেল মুহাঃ শাহীনূল ইসলাম, পিএসসি।
 সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় পলাশপুর জোন ও খেদাছড়া ব্যাটালিয়ন (৪০ বিজিবি) এর জোন কমান্ডার ও অধিনায়ক লেঃ কর্ণেল মুহাঃ শাহীনূল ইসলাম, পিএসসি কর্তৃক জোন সদরে স্থানীয় ১৩৩ টি গরীব ও দুঃস্থ বাঙ্গালী এবং পাহাড়ী পরিবারের মাঝে ৬ বান্ডেল ঢেউটিন, ১ টি সেলাই মেশিন, নগদ ১৭,০০০/- টাকা আর্থিক অনুদান, ১২২ টি শীতবস্ত্র (১০০ টি কম্বল এবং ২২টি চাদর) বিতরণ,  ১ টি মসজিদ নির্মাণের জন্য ৮ বস্তা সিমেন্ট, ৩ টি স্কুল/প্রতিষ্ঠানের জন্য ১০ টি বেঞ্চ, ১৫ সেট ফুটবল খেলার জার্সি, ১ টি ভলিবল এবং ১ টি ভলিবল নেট প্রদান করা হয়।
এছাড়াও, জোনের অধীনস্থ জনসাধারণের স্বাস্থ্য সেবায় পলাশপুর জোন কমান্ডার লেঃ কর্ণেল মুহাঃ শাহীনূল ইসলাম, পিএসসি এবং মেডিকেল অফিসার মেজর মোঃ জাহিন আবদুল্লাহ, এএমসি এর নেতৃত্বে মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করা হয়। উক্ত ক্যাম্পেইনে পাহাড়ী ৩১ জন এবং বাঙ্গালী ৬৮ জন সর্বমোট ৯৯ জন গরীব ও দুঃস্থ জনসাধারণকে স্বাস্থ্য সেবা প্রদান এবং বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়।
 এ সময় পলাশপুর জোন এর ভারপ্রাপ্ত অপস্ অফিসার ও মেডিক্যাল অফিসার, ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার, সুবেদার মেজর, জোনের অন্যান্য পদবীর সদস্যসহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
বিজনেস বাংলাদেশ/ডিএস
ট্যাগ :
জনপ্রিয়

বিএনপি নেতা পারভেজ মল্লিকের হাত ধরে ছাত্রদলে বৈষম্যবিরোধী নেতা ইকরামুল

পলাশপুর জোনের উদ্যােগে মানবিক সহায়তা ফ্রি মেডিকেল ক্যাম্পেইন  বিনামূল্যে ঔষধ বিতরণ

প্রকাশিত : ০৩:৪৭:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫