০৬:০৪ অপরাহ্ন, রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬

শহীদ ইশমাম ও সাইফুল ইসলাম আলিফের বাড়িতে নগদ অর্থ ও উপহার নিয়ে জেলা প্রশাসক

জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানের শহীদ ইশমাম এবং এর পরবর্তী উগ্রবাদী হিন্দু সংগঠন ইসকনের হামলায় নিহত শহীদ অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের পরিবারের সাথে সাক্ষাৎ করে নগদ অর্থ ও উপহার সামগ্রী প্রদান করেন চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানম।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকালে চট্টগ্রামের লোহাগাড়ায় দুই শহীদের কবর জেয়ারত এবং পরিবারের সাথে সাক্ষাৎ করে এসব টাকা ও উপহার সামগ্রী প্রদান করেন তিনি।

এসময় নতুন বাড়ি করার জন্য শহীদ ইশমামের মায়ের হাতে উপজেলা পরিষদ থেকে নগদ ৩ লক্ষ টাকা প্রদান করেন এবং বাড়িতে যাওয়ার রাস্তা ও আলিফের কবরে যাতায়াতের রাস্তা করে দেওয়ার ঘোষণা দেন তিনি।

এরপর উপজেলা প্রশাসনের আয়োজনে পিঠা উৎসব, বিজ্ঞান মেলা, উপজেলা পরিষদের প্রধান ফটকের দৃষ্টিনন্দন গেইট, শিশুপার্ক, সুইমিং পুলসহ বিভিন্ন অনুষ্ঠান উদ্বোধন করেন এবং বিভিন্ন দপ্তরের প্রধান ও সুধীজনের সাথে মতবিনিময় করেন জেলা প্রশাসক ফরিদা খানম। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ইনামুল হাছান, সাতকানিয়া উপজেলা সহকারী কমিশনার ফারিস্তা করিম সহ অন্যানরা উপস্থিত ছিলেন।

ডিএস//

ট্যাগ :
জনপ্রিয়

বিএনপি নেতা পারভেজ মল্লিকের হাত ধরে ছাত্রদলে বৈষম্যবিরোধী নেতা ইকরামুল

শহীদ ইশমাম ও সাইফুল ইসলাম আলিফের বাড়িতে নগদ অর্থ ও উপহার নিয়ে জেলা প্রশাসক

প্রকাশিত : ০২:৫৬:১৯ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫