০২:৩৩ অপরাহ্ন, রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬

ঠাকুরগাঁওয়ে মাদকের বিরুদ্ধে ব্যতিক্রমী বাই-সাইকেল র‌্যালি

“এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” এ শ্লোগানকে সামনে রেখে মাদকের বিরুদ্ধে সামাজিক সচেতনতা বৃদ্ধিতে ঠাকুরগাঁওয়ে মাদক বিরোধী সাইকেল র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।
তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে সদর উপজেলা প্রশাসনের আয়োজনে শনিবার সকালে  বেলুন উড়িয়ে এ কর্মসূচির শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক ইশরাত ফারজানা।
সাইকেল র‍্যালিটি ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড়মাঠ থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে শেষ হয়। সাইকেল স্লো র‍্যালিতে অংশগ্রহণ করেন উপজেলা নির্বাহী অফিসার খাইরুল ইসলাম।
র‍্যালি শেষে বক্তারা সমাজের প্রতিবন্ধীকতা যেমন মাদক, বাল্য বিয়ে, ছিনতাই, চুরিসহ নানা অসামাজিক কর্মকান্ডের ভয়াবহ ও ক্ষতিকর দিক তুলে ধরেন। একই সঙ্গে তারুণ্যের উৎসবের সাইক্লিন প্রতিযোগিতার এ অনুষ্ঠানের মাধ্যমে সামাজিক ব্যাধিগুলোর বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানানো হয়।
প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার হিসেবে গাছ ও বই বিতরণ করা হয়।
বিজনেস বাংলাদেশ/ডিএস
ট্যাগ :
জনপ্রিয়

হিন্দুদের নিরাপত্তা কোনো দল নয়, রাষ্ট্র দেবে: ড. আতিক মুজাহিদ

ঠাকুরগাঁওয়ে মাদকের বিরুদ্ধে ব্যতিক্রমী বাই-সাইকেল র‌্যালি

প্রকাশিত : ০৬:০২:০৪ অপরাহ্ন, শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫