১২:৪২ অপরাহ্ন, রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬

লোহাগাড়ায় নাইট অলিম্পিক ফুটবল টুর্ণামেন্টের শুভ উদ্বোধন

চট্টগ্রামের লোহাগাড়ার পদুয়া ইউনিয়ন বিএনপির আহবায়ক রফিকুল আলম কোম্পানির সৌজন্যে এবং সামাজিক সংগঠন আল-ইখওয়ান সোসাইটির সদস্যদের পরিচালনায় জমজমাট নাইট অলিম্পিক ফুটবল টুর্ণামেন্টের শুভ উদ্বোধন করা হয়েছে।
রবিবার (২৬ জানুয়ারি) রাত ৯টার দিকে উপজেলার পদুয়া ২ নাম্বার ওয়ার্ডের বালির পাড়া ও সায়ের পাড়া জামে মসজিদের পাশের মাঠে অনুষ্ঠিত জমজমাট উদ্বোধনী খেলায় প্রতিদ্বন্দ্বিতা করেন বান্দরবান বালাঘাটা ফুটবল একাদশ বনাম চট্টগ্রাম রিয়াজুদ্দিন বাজার নুপুর মার্কেট ফুটবল একাদশ।
উদ্বোধনী খেলায় সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ রফিকুল আলম কোম্পানি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লোহাগাড়া উপজেলা বিএনপির আহবায়ক নাজমুল মোস্তফা আমিন। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় ফুটবল এসোসিয়েশনের সিনিয়র সদস্য নাছির উদ্দিন।
এছাড়াও উদ্বোধনী খেলায় বিশেষ অতিথি হিসেবে লোহাগাড়া উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক শাহেদুল আনোয়ার চৌধুরী, চরম্বা ইউনিয়ন বিএনপির আহবায়ক শাহ আলম মেম্বার, উপজেলা যুবদলের আহবায়ক মুহাম্মদ সব্বির মেম্বার, যুবদল নেতা ডাক্তার শাহ আলম সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।
এছাড়াও সামাজিক সংগঠন আল-ইখওয়ান সোসাইটির সদস্যরা সহ এলাকার শতশত নারী-পুরুষ ও শিশুকিশোরের উপস্থিতিতে মাঠের চারপাশের দর্শক গ্যালারী কানাই-কানাই ভরে যায়। জমজমাট উদ্বোধনীয় খেলা পরিচালনা করেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের রেফারি নাছির উদ্দিন, সহকারী রেফারি ছিলেন সাবেক ফুটবলার খানে আলম। ধারাভাষ্যকার ছিলেন মুহাম্মদ সেলিম উদ্দিন। দুই শক্তিশালী দলের টানটান উত্তেজনাময় ৫০ মিনিটের খেলায় কোন পক্ষ গোলের দেখা না পাওয়ায় পরিশেষে ট্রাইবেকারে চলে যায় উদ্বোধনী ম্যাচ। এবং ট্রাইবেকারে বান্দরবান বালাঘাটা ফুটবল একাদশকে হারিয়ে বিজয়ী হন চট্টগ্রাম রিয়াজুদ্দিন বাজার নুপুর মার্কেট ফুটবল একাদশ। পরে সেরা খেলোয়াড়দের ম্যান-অব দ্যা ম্যাচ তুলে দেন অতিথিরা।
বিজনেস বাংলাদেশ/ডিএস
ট্যাগ :
জনপ্রিয়

হিন্দুদের নিরাপত্তা কোনো দল নয়, রাষ্ট্র দেবে: ড. আতিক মুজাহিদ

লোহাগাড়ায় নাইট অলিম্পিক ফুটবল টুর্ণামেন্টের শুভ উদ্বোধন

প্রকাশিত : ০৫:৩৮:৪১ অপরাহ্ন, সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫