দাগনভূঞা থানাধীন ৮ নং জায়লস্কর ইউপি এলাকার এইচএম রহমান ফিলিং এন্ড সিএনজি স্টেশনের ৫০০ গজ দূরে ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের পাকা রাস্তার উপর ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের ৩ সদস্য’কে গ্রেফতার করছে দাগনভূঞা থানা পুলিশ
এসময় তাদের কাছ থেকে ডাকাতি হওয়া মালামাল ও ডাকাতির কাজে ব্যবহৃত দেশীয় ধারালো অস্ত্র চাপাতি, ছুরি ও হাসুয়া লোহার পাত, টর্চ লাইট, নাম্বারবিহীন মোটরসাইকেল ও ৪টি মোবাইল উদ্ধার করা হয়।
আজ সোমবার ২৭ জানুয়ারি ২৫ ইং তারিখ ভোর ৩.ঘটিকার সময় আন্তঃজেলা ডাকাত দলের ৩ সদস্য’কে গ্রেফতার করছে দাগনভূঞা থানা পুলিশ ।
গ্রেফতারকৃতরা হলেন,নূর মোহাম্মদ প্র: বাবু(৩২)ফকরুল ইসলাম ফাহাদ(২১)নাহিদ হোসেন ।গ্রেফতারকৃতদের দাগনভূঞা থানার মামলা নং-১২, তাং-২৭ জানুয়ারি ২৫ ইং ধারা-৩৯৯/৪০২ রজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
বিজনেস বাংলাদেশ/ডিএস//




















