কুষ্টিয়ার মিরপুর উপজেলার ছাতিয়ান ইউনিয়নের ধলসা বাজার সংলগ্ন মাঠে মঈনুদ্দিন নামে এক ব্যক্তিকে হত্যা করেছে দূর্বৃত্তরা। সোমবার (২৭ জানুয়ারি) রাতে এ মর্মান্তিক হত্যাকান্ডের ঘটনা ঘটে।নিহত মইনুদ্দিন মিরপুর উপজেলার ছাতিয়ান ইউনিয়নে ধলসা গ্রামের মৃত মাজেদ এর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, মঈনুদ্দিন রাতের খাবার শেষে বাসা থেকে বের হন। পরে মঙ্গলবার সকালে ধলসা বাজারের পাশের মাঠে তাঁর রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখা যায়। এলাকাবাসী বিষয়টি মিরপুর থানা পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুর রহমান জানিয়েছেন, হত্যাকাণ্ডের কারণ এখনো নিশ্চিত নয়। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্ব শত্রুতার জেরে এই হত্যাকাণ্ড ঘটতে পারে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।
স্থানীয়রা এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
বিজনেস বাংলাদেশ/ডিএস




















