০৮:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬

দেশ, সমাজ ও মানুষের কল্যাণে যার যার অবস্থান থেকে কাজ করতে হবে – আবু সুফিয়ান

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহবায়ক আবু সুফিয়ান বলেছেন, বাংলাদেশ একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। আবহমান কাল ধরে এদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি ও সৌহার্দ্য চলে আসছে। স্বাধীনতা অর্জনের জন্য ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে মুসলমান ভাই যেমন রক্ত দিয়েছে, হিন্দু ভাইয়েরাও রক্ত দিয়েছে। তদ্রপ ২০২৪ এর গণঅভ্যুত্থানেও মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সব ধর্মের মানুষের রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা অর্জন করেছি।
সকল জাতীয় দুযোর্গে ধর্মীয় পরিচয়ে উর্ধ্বে থেকে সব ধর্মের মানুষ আমরা একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে ঝাঁপিয়ে পড়ি। কারণ আমরা এদশের সন্তান। দেশটা আমাদের সকলের। ধর্মীয় পরিচয় নয়, আমাদের একমাত্র পরিচয় আমরা বাংলাদেশী। আমরা এদেশের গর্বিত নাগরিক।
তিনি আরও বলেন, বিগত দিনে পতিত আওয়ামী লীগ রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য ধর্মে ধর্মে বিভেদ সৃষ্টি করে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চেষ্টা করতো। এখনো তারা বিভিন্ন কল্পকাহিনী তৈরি করে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রকে বিপন্ন করার গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তাদের উদ্দেশ্য সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করা। দেশকে অস্থিতিশীল করা। সুতরাং আমাদেরকে ঐক্যবদ্ধভাবে তাদের সকল অশুভ অতৎপরতা রুখে দিতে হবে। প্রতিটি ধর্মের মর্মবাণী হচ্ছে দেশপ্রেম, শান্তি ও মানবকল্যাণ। একটি বৈষম্যহীন, সুন্দর ও মানবিক বাংলাদেশ গড়ার প্রত্যয়ে এদেশের মানুষ রক্ত দিয়েছে। মানুষ হিসেবে আমাদের কর্তব্য হিংসা ত্যাগ করে দেশ, সমাজ ও মানুষের কল্যাণে যার যার অবস্থান থেকে কাজ করে যাওয়া।
২৮ জানুয়ারি (মঙ্গলবার) বিকেলে ৪নং চান্দগাঁও ওয়ার্ডস্থ সাধুরপাড়া ইউনিট বিএনপির উদ্যোগে সনাতনী সম্প্রদায়ের মানুষের মাঝে শিক্ষা সামগ্রী ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন লিপু। চান্দগাঁও থানা তরুণদলের সাবেক সভাপতি সঞ্জয় দেব নাথ এর সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চান্দগাঁও থানা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন ভুইয়া, হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট এর সহকারী মহাসচিব বিশ্বজিৎ দত্ত বাবু, মহানগর যুবদল এর সাবেক কৃষি বিষয়ক সম্পাদক নুরুল আমিন, ৪নং ওয়ার্ড বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মো. আলমগীর। বক্তব্য রাখেন মো. হাকিম, মো. রিয়াদ, মো. আমজাদ, মো. খোকন, আফসার, কামাল হোসেন খোকন, নাজিম উদ্দিন, মো. রুবেল, শ্রীদেবী, মিনু দেবী, অনুপম শর্মা, হিমেল দাশ, বৈশাখী দেবী, জয়শ্রী নাথ, রুপালী দেবী প্রমুখ।
ডিএস,../
ট্যাগ :
জনপ্রিয়

হিন্দুদের নিরাপত্তা কোনো দল নয়, রাষ্ট্র দেবে: ড. আতিক মুজাহিদ

দেশ, সমাজ ও মানুষের কল্যাণে যার যার অবস্থান থেকে কাজ করতে হবে – আবু সুফিয়ান

প্রকাশিত : ০৬:১৩:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫