০৪:৩০ পূর্বাহ্ন, রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬

সাতকানিয়া কেওঁচিয়ায় ১৪ লাখ টাকার পলিথিন জব্দ, দেড় লক্ষ টাকা জরিমানা

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কেরানীহাট ও কেওঁচিয়া ইউনিয়নে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করেছেন উপজেলা প্রশাসন।
৩০ জানুয়ারি বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারিস্তা করিম।

এ সময় কেওঁচিয়া ৬ নং ওয়ার্ডের মৃত আবদুল হকের ছেলে শহীদুল ইসলাম সাইমুনের বাসায় মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বর্ণিত ব্যক্তির বাসা ও তার গোডাউন থেকে ৯.৪ টন (প্রায়) পলিথিন জব্দ করা হয় যার আনুমানিক মূল্য প্রায় ১৪ লাখ টাকা ৷ অভিযান চলাকালীন সময় অভিযুক্ত ব্যক্তি পালিয়ে যান। এ সময় অভিযুক্ত ব্যক্তির কেরানীহাটের ব্যবসা প্রতিষ্ঠান জাহানারা স্টোর এর ম্যানেজার কে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এর সংশ্লিষ্ট ধারায় ১.৫০ লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান ও আদায় করা হয়।

অভিযানে সহায়তা করেন পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম এর পরিদর্শক মইনুদ্দীন ফয়সাল ও অধিদপ্তরের কর্মচারীবৃন্দ, এনএসআই এর ফিল্ড স্টাফ রাসেল শেখ সহ আনসার, সাতকানিয়া থানার পুলিশ সদস্যবৃন্দ এবং উপজেলা ভূমি অফিসের কর্মচারীবৃন্দ।

ডিএস../

ট্যাগ :
জনপ্রিয়

হিন্দুদের নিরাপত্তা কোনো দল নয়, রাষ্ট্র দেবে: ড. আতিক মুজাহিদ

সাতকানিয়া কেওঁচিয়ায় ১৪ লাখ টাকার পলিথিন জব্দ, দেড় লক্ষ টাকা জরিমানা

প্রকাশিত : ০৫:২৪:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী ২০২৫