বিজনেস বাংলাদেশ পত্রিকায় সংবাদ প্রকাশের পর চট্টগ্রামের খাতুনগঞ্জের পাইকারী বাজারে চিনির দাম মণপ্রতি ৫০ টাকা কমেছে। এত ক্রেতাদেরস্বস্তি ফিরলেও অস্থির হয়ে উঠেছে চাল ও তেলের বাজারে। অস্থির চালের বাজারে প্রতি কেজি মিনিকেট ৮০ টাকা, আটাইশ ৫৮-৬০ টাকা, মোটা স্বর্ণা ৫২-৫৬ টাকা, নাজিরশাইল ৭৬-৮২ টাকায় বিক্রি হচ্ছে। এ ছাড়া প্রতি কেজি পোলাও চাল বিক্রি হচ্ছে ১১৬-১১৮ টাকায়।জি টু জি ভিত্তিতে মিয়ানমার থেকে ২৩ হাজার মেট্রিক টন আতপ চাল নিয়ে এমভি পিটিভি অ্যারোমা এবং উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ভারত থেকে আমদানিকৃত সাড়ে সাত হাজার মেট্রিক টন চাল নিয়ে এমভি আলফা জাহাজ দুটি চট্টগ্রাম এবং মংলা বন্দরে পৌঁছেছে।
গতকাল শুক্রবার খাদ্য মন্ত্রণালয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।বিজ্ঞপ্তিতে বলা হয়, উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ভারত থেকে আমদানি করা সাড়ে ৮ হাজার এবং ১০ হাজার টনের আরও দুইটি জাহাজ শনিবার (১ ফেব্রুয়ারি) এবং আগামীকাল রোববার (২ ফেব্রুয়ারি) মোংলা বন্দরে পৌঁছাবে।এর আগে, গত বুধবার (২৯ জানুয়ারি) মিয়ানমার ও ভারত থেকে আমদানি করা চালের দুটি জাহাজ চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছায়।
ওই দুই জাহাজে আছে ৩৭ হাজার টন চাল। এর মধ্যে মিয়ানমার থেকে ২২ হাজার টন এবং ভারত থেকে ১৫ হাজার টন চাল এসেছে।একই অবস্থা তেলের বাজারেও। দাম বাড়ানোর এক মাস পরও বাজারে কৃত্রিম সংকট কাটেনি বোতলজাত সয়াবিন তেলের। ভোক্তাদের অভিযোগ, বোতলজাত পাঁচ লিটারের তেল কিছুটা পাওয়া গেলেও এক ও দুই লিটারের বোতলজাত তেল পাওয়া যাচ্ছে না পর্যাপ্ত পরিমাণে। হাতে গোনা দু-একটি দোকানে পাওয়া গেলেও তা নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে।আর বোতলজাত সয়াবিন তেলের চেয়েও বেশি দামে খোলা সয়াবিন তেল বিক্রি হতে দেখা গেছে।
খোলা সয়াবিন তেল কেজি হিসেবে বিক্রি হচ্ছে ১৭৫ থেকে ১৮০ টাকায়। তবুও মিলছে পর্যাপ্ত পরিমাণে।তেলের বাজারের এই অস্থিরতার কথা স্বীকার করে খুচরা ব্যবসায়ীরা বলেন, বাজারে পর্যাপ্ত তেল সরবরাহ করছে না কোম্পানিগুলো। আবার তেল কিনতে গেলে সঙ্গে অন্য পণ্য কিনতে বাধ্য করা হচ্ছে। এতে কিছুটা সরবরাহ সংকট তৈরি হয়েছে।এদিকে সয়াবিন তেলের দাম আবারও বাড়ানোর চেষ্টা হচ্ছে।গত ৯ ডিসেম্বর লিটারে আট টাকা বাড়ানোর পর সম্প্রতি আবারও দাম বাড়ানোর জন্য বাণিজ্য মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন।
ডিএস../




















