বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সকল প্রোগ্রামকে সবার জন্য শিক্ষা মান উন্নয়ন কর্মমুখী,গণমুখী করার জন্য মতবিনিময় সভা গঙ্গাচড়া উপজেলার চরাঞ্চলের শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষাথীদের নিয়ে অনুষ্ঠিত হয়েছে।
বৃস্পতিবার(৩০জানুয়ারী)সকালে রংপুরের গঙ্গাচড়া উপজেলার বাগডহরা দারুল হুদা দাখিল মাদরাসার হলরুমে অনুষ্ঠিত হয় মতবিনিময় সভা।এ সময় উপজেলার মাদ্রাসা ও স্কুল-কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
রংপুর জেলায় শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার জন্য বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের(বাউবি)মাদ্রসা ও স্কুল-কলেজের শিক্ষার্থীদের সাথে সভা অনুষ্ঠিত হয়।
এসময় বক্তরা বলেন শিক্ষার জন্য এগিয়ে আসে শিক্ষার আলো ঘরে ঘরে ছড়িয়ে দাও।আর শিক্ষার মানকে এগিয়ে নেয়।এ সময় প্রতিটি স্কুল ও কলেজের শিক্ষকসহ প্রায় ২৫০জন শিক্ষার্থী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন-উপজেলার বাগডহরা দারুল হুদা দাখিল মাদরাসার (অব:)সুপার মো:ছাইদুর রহমান।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বাউবি উপ-পরিচালক মো:আজিজার রহমান,বাগডহরা দারুল হুদা দাখিল মাদরাসার ভারপ্রাপ্ত সুপার মো:মামুনুর রশীদ,গংগাচড়া মহিলা ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক বিমল চন্দ্র রায়,মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ,মো:আবুল কাশেম,মহিলা ইউপি সদস্য মোছা: রওশন আরা বেগম,মো:জাহারুল ইসলাম বকুলসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক নেতৃবৃন্দ।
উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের(বাউবির)উপাচার্য অধ্যাপক ড.এবি এম ওবায়দুল ইসলামের দিক নির্দেশনা এগিয়ে যাচ্ছে বাউবির শিক্ষার মান।এসময় উপাচার্য জানান সারাদেশে বাউবি ভালো মানের শিক্ষার ব্যবস্থা গ্রহন করেন উন্মুক্ত বিশ্ববিদ্যালয় গুলোতে।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উন্মুক্ত বিশ্ববিদ্যালযয়ের আঞ্চলিক পরিচালক ও বসুন্ধরা শুভসংঘের উপদেষ্টা আবু হাফিজ মো: ফজলে নিজামী তিনি বলেন এগিয়ে চলো বাউবি সামনে আছে সুন্দর সকাল।আপনার শিশুকে স্কুলে পাঠাবেন।ভালো শিক্ষা অর্জন করতে গেলেই লেখাপড়ার বিকল্প নেই।ভালো মানুষ গড়তে হলে শিক্ষার বিকল্প নেই।তাই যারা উচ্চ শিক্ষা অর্জন করতে চান,তারা আসুন উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে উচ্চ শিক্ষা অর্জন করুন।উন্মুক্ত বিশ্ববিদ্যালয় আপনাকে মেধাবী শিক্ষক ধারা শিক্ষা অর্জনের প্রতিশ্রুতি দিচ্ছে।
ডিএস../




















