১১:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬

নাটোরে শিয়ালের কামড়ে শিক্ষিকা সহ আহত ২, জনমনে আতঙ্ক

নাটোরের নলডাঙ্গা উপজেলায় একই দিনে শিয়়ালের কামড়ে ৩ জন আহত হয়েছেন। সোমবার (০৩ ফেব্রæয়ারি) সকাল ১০টার দিকে উপজেলার বৈদবেলঘরিয়া ইউনিয়নের বাসুদেবপুর চকপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। পরে আহতদের উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে এ ঘটনার পর এলাকায় শিয়াল আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আহতরা হলেন: বাসুদেবপুর চকপাড়া গ্রামের ইদ্রিস আলী মন্ডল(৭০), হামিদা বেগম (৬০), ও বাসুদেবপুর কিন্ডার গার্ডেনের শিক্ষিকা রহিমা বেগম (৪০)। বাসুদেবপুর চকপাড়া গ্রামে শিয়়ালের আক্রমণে আহত কিন্ডার গার্ডেন শিক্ষিকা বলেন তিনি তার বাচ্চাকে বাসার বেলকনিতে পড়াচ্ছিলেন হঠাৎ করে বাসার সামনে একটি শিয়াল দেখতে পান শিয়ালটিকে তাড়িয়ে দেওয়ার জন্য বেলকনি থেকে বের হলে শিয়ালটি তার দিকে দৌড়ে এসে আক্রমন করে।

এতে তার ডান হাতে মারাক্তক জখম হয়। রহিমা বেগমের চিৎকার শুনে তার স্বামী লাঠি হাতে শিয়ালকে আঘাত করলে তাকে ছেড়ে দিয়ে পাশের বাড়িতে গিয়ে আরো ২ জনকে আহত করেন। অন্যদিকে, শিয়ালের কামড়ে আহত ইদ্রিস আলী মন্ডল বলেন, ‘তিনি সকাল ১০টার দিকে বাড়ি টিউবয়েল থেকে খাওয়ার জন্য পানি নিচ্ছিলেন। হঠাৎ শিয়াল তাকে আক্রমন করে় কামড় দেয়। ইদ্রিস আলী মন্ডলের চিৎকার শুনে তার বিবি হামিদা বেগম তাকে বাঁচাতে ছুটি গেলে তাকেও শিয়়াল আক্রমণ করেন। এতে শরীরে মারাত্মক ক্ষত হয়েছে। এসব ঘটনা জানাজানি হওয়ায় এলাকায় শিয়াল আতঙ্ক বিরাজ করছে।

এ বিষয়ে জেলা প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোহাম্মাদ মুক্তাদির আরেফীন বলেন, ‘ক্ষতস্থান প্রাথমিকভাবে সাবান ও পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিতে বলা হয়েছে। এরপর ভ্যাকসিন প্রয়োগ করতে হবে। শিয়ালের কামড় থেকে রক্ষা পেতে বাড়ির পাশের ঝোপঝাড় পরিষ্কার রাখার পাশাপাশি সতর্কতার সহিত চলাফেরা করা এবং শিয়়াল যেসব যায়গায় বসবাস করে ওইসব এলাকা এড়িয়ে চলাচল করা এবং স্থানীয়় প্রশাসনের সাথে যোগাযোগ রাখার পরামর্শ দেন তিনি।

ডিএস../

ট্যাগ :
জনপ্রিয়

নাটোরে শিয়ালের কামড়ে শিক্ষিকা সহ আহত ২, জনমনে আতঙ্ক

প্রকাশিত : ০৬:০০:২০ অপরাহ্ন, সোমবার, ৩ ফেব্রুয়ারী ২০২৫